মঙ্গলবার, ২২ মে, ২০১৮, ০৭:৫২:১২

‘প্রিয়াঙ্কা চোপড়াকে কোনোভাবেই টাচ করা যাবে না’

‘প্রিয়াঙ্কা চোপড়াকে কোনোভাবেই টাচ করা যাবে না’

বিনোদন ডেস্ক: ‘প্রিয়াঙ্কা চোপড়াকে কোনোভাবেই টাচ করা যাবে না। মোবাইল বা ক্যামরায় কোনও ধরণের ছবি ওঠানোও সম্পূর্ণ নিষেধ। এ ব্যাপারে ওপরের নির্দেশনা রয়েছে। এছাড়া ইউনিসেফ কর্মকর্তারা আমাদের যেভাবে কড়াকড়ি করছেন আপনারা তো দেখতেই পাচ্ছেন।’ কথা গুলো বলছিলেন প্রিয়াঙ্কার প্রটোকলের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা এসআই খাইরুল।

ইউনিসেফের হয়ে চারদিনের সফরে রোহিঙ্গা ক্যাম্পে আসেন বলিউডের তারকা পিয়াঙ্কা চোপড়া। নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে সেখানে তাকে। নিরাপত্তার জন্যই মঙ্গলবার (২২ মে) উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে ভক্ত, উৎসুক রোহিঙ্গা বা সাংবাদিক কাউকেই প্রিয়াঙ্কার ধারে কাছে ঘেঁষতে দেয়নি পুলিশ।

প্রিয়াঙ্কার আসার খবরে স্থানীয় জনতা, রোহিঙ্গা তরুণ ও সাংবাদিকেরা ভীর করেছিল। পুলিশ পুলিশ কর্মকর্তা খাইরুল সাংবাদিকদের আরো বলেন, ‘ভাই দেখেন- গতকাল (২১ মে) টেকনাফ শামলাপুরে যে অবস্থা হয়েছে, আপনারা তো দেখেছেন। প্রিয়াঙ্কাকে দেখতে উৎসুক হাজার হাজার মানুষের ভিড় সামলাতে কত যে ঘাম ঝরছে, বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে মোবাইলে ভক্তদের সেলফি তোলার আপ্রাণ চেষ্টা এবং সাংবাদিকদের ঠেলাঠেলিতে বিরক্ত প্রিয়াঙ্কা চোপড়া। তাই আজ কোনও ধরনের মিডিয়া এবং কোনও মোবাইলে ছবি ধারণ সম্পূর্ণ নিষেধ রয়েছে। এছাড়াও তার (প্রিয়াঙ্কা) নিরাপত্তাজনিত কিছু ব্যাপার রয়েছে না।’

ভীর লেগে যাওয়ায় কাউকেই মোবাইল বা ক্যামেরায় ছবি তুলতে দেননি এ কর্মকর্তা। তিনি এসময় বলেন, ‘ভাই বোঝার চেষ্টা করেন। প্রিয়াঙ্কা চোপড়াকে ধরাছোঁয়া তো দূরের কথা, কোনও ধরণের ছবি বা ভিডিও করা যাবে না। এটি ওপরের নির্দেশনা।’

সাংবাদিকদের শুধু এটুকু বলেই শান্ত ছিলেন এ কর্মকতা। তবে রোহিঙ্গাদের উদ্দেশ্যে এই কর্মকর্তা বলেন, কেউ যদি ছবি ওঠানোর চেষ্টা করেন, তাহলে মোবাইলসহ জেলে দিয়ে পান্তা ভাত খাওয়াবো। সুতরাং সাবধান।’

উল্লেখ্য, গত (২১ মে) সোমবার চারদিনের সফরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আজ মঙ্গলবার সকালে দ্বিতীয় দিনের মতো টেকনাফের সাবরাং ইউনিয়নের হারিয়াখালী, উনচিপ্রাং এবং দুপুরে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তিনি। ইউনিসেফের দূত হিসেবে রোহিঙ্গা শিশুবান্ধব কেন্দ্রে নির্যাতিত শিশুদের সঙ্গে কথা বলেন প্রিয়াঙ্কা। এসময় তাকে দেখতে হাজার হাজার রোহিঙ্গা ভিড় জমান।
এমটিনিউজ২৪.কম/ইমরান/এমএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে