বিনোদন ডেস্ক: অভিনেত্রী তাজিন আহমেদ মারা গেছেন। আজ মঙ্গলবার বিকেল ৪ টা ৩৪ মিনিটে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। তাজিনের আজকস্মিক মৃত্যুতে শোবিজে নেমে এসেছে শোকের ছায়া। সকলেই শোক প্রকাশ করছেন। একইসাথে কত স্মৃতি, সেসব স্মরণ করছেন। অভিনেত্রী শাহনাজ খুশিও ভাবতেও করতে পারছেন না যে তাজিন নেই।
নিজের ফেসবুক হ্যান্ডেলে শাহনাজ খুশি লিখেছেন, তাজিন!কোন ভাবেই বিশ্বাস করতে পারছি না !এমন করে সব শেষ হয়ে গেল? এই তো সেদিন,সর্বশেষ বিদেশিপাড়ার শুটিং সেটে সারাদিন কত কথা হলো! মনের সাথে, সময়ের সাথে অনেক কষ্ট করেছিস শেষদিন গুলো, যেখানে গেলি, সেখানে যেন শান্তি হয়।
মঙ্গলবার দুপুর ১২ টার দিকে তাজিন তার উত্তরার বাসাতে হৃদরোগে আক্রান্ত হন। এরপর দ্রুত তাকে উত্তরার রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। তাজিন আহমেদের এজমার সমস্যা ছিল। তাঁকে আইসিউতে নেওয়া হয়। কিন্তু বিকেলটা ৪ টা ৩৪ মিনিটে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস