বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও টিভি উপস্থাপক তাজিন আহমেদ আর নেই। মঙ্গলবার বিকাল চারটা ৩৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুর এই খবর নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম। জনপ্রিয় এই অভিনেত্রীর মৃত্যুতে মর্মাহত হয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ।
তাজিন২২২২তিনি তাজিনের মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে জানান, ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন -এনডিএম কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট অভিনেত্রী তাজিন আহমেদ(৪৩) এর মৃত্যুতে গভীর শোক ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এনডিএম চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজ। এনডিএম পরিবার মহান আল্লাহ্রর দরবারে তাঁর রুহের মাগফিরাত কামনা করছে।’
জানা যায়, তাজিন আহমেদের এজমার সমস্যা ছিল। হার্টের কোনো সমস্যা ছিল এটা জানা ছিল না। হঠাৎ করেই দুপুর ১২ টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে উত্তরা ১১ নম্বর সেক্টরের রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েক ঘণ্টা লাইফ সাপোর্টে রাখার পর তাজিন আহমেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস