বিনোদন ডেস্ক : ছোট ও বড় পর্দার দুই জনপ্রিয় অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী ও জাহিদ হাসান। তাদের মধ্যে চঞ্চল চৌধুরী ব্রাজিলের, অন্যদিকে জাহিদ হাসান আর্জেন্টিনার অন্ধ সমর্থক। আর এই নিয়ে এবার পর্দায় দেখা যাবে দুই তারকার তুমুল লড়াই।
নাটকে আরো অভিনয় করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এদিকে এই নাটকের একটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন চঞ্চল চৌধুরী। আর মুহূর্তেই ভক্তরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করছেন।
তন্বী চৌধুরী জয়া নামে একভক্ত লিখেছেন, ‘আমি কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার আর যতদূর জানি আপনিও তাই, তবুও ভাগ্যের নির্মম পরিহাস!’ এস এম আমিনুল রুবেল নামে আরেকভক্ত লিখেছেন, ‘অতঃপর আমি চঞ্চল চাঞ্চল ভাইকে ভুলে গিয়ে জাহিদ ভাই কে সাপোর্ট দিতে লাগিলাম।’
এম ডি ইমন ভূইয়া নামে আরেকভক্ত লিখেছেন, ‘ভাই এবার জাহিদ হাসান ভাইয়ের কাছে হেরে যাবেন এটা কি করে হয়? আবিদ মাসুম নামে আরেক ভক্ত লিখেছেন, ‘অামি কিন্তু ব্রাজিল।’ মফিদুল ইসলাম নামে আরেকভক্ত লিখেছেন, দাদার সাথে আমার মিল ব্রাজিল। তবে বুড়াভাম টা মাছি।’
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস