মঙ্গলবার, ২২ মে, ২০১৮, ১১:২৪:৫৭

বনানী গোরস্থানে বাবার কবরে শায়িত হবেন তাজিন

বনানী গোরস্থানে বাবার কবরে শায়িত হবেন তাজিন

বিনোদন ডেস্ক: রাজধানীর বনানী গোরস্থানে বাবার কবরেই শায়িত হবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ। মঙ্গলবার রাত সোয়া দশটার দিকে চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন তাজিন আহমেদের ফুফু ও অভিনেত্রী দিলারা জামান।

যোহরের নামাজের পর অভিনেত্রী তাজিন আহমেদের নামাজে জানাজা সম্পন্ন হবে জানিয়ে দিলারা জামান বলেন: আজকে সারারাত উত্তরার রিজেন্ট হাসপাতালের সামনে ফ্রিজিং করা গাড়িতেই তাজিন আহমেদের মৃতদেহ রাখা হবে। বুধবার যোহরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে তার নামাজে জানাজার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরপর আমার ছোট ভাই, মানে তাজিনের বাবার কবরেই তাকে দাফন করা হবে। সেখানে তার পাশে আমার বাবা, মায়েরও পার্মানেন্ট কবর।

সবার কাছে দোয়া প্রার্থনা করে এই অভিনেত্রী আরো বলেন: অনেক কষ্ট, অভিমান নিয়ে মেয়েটা চলে গেলো। সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেনো তাকে পরপাড়ে শান্তি দেন।(বলতে বলতে চোখে জল ধরে রাখতে পারেননি ছোট ও বড় পর্দার তুখোড় অভিনেত্রী দিলারা জামান)।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে উত্তরার বাসায় হৃদরোগে আক্রান্ত হন তাজিন আহমেদ।  এরপর তাকে উত্তরা ১১ নম্বর সেক্টরের রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। সেখানে কয়েক ঘণ্টা লাইফ সাপোর্টে রাখার পর তাজিন আহমেদ বিকাল ৪টা ৩৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এমটিনিউজ২৪.কম/ইমরান/এমএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে