বিনোদন ডেস্ক: শেষবারের মতো মা’কে দেখাতে অভিনেত্রী তাজিন আহমেদের মরদেহ নেওয়া হয় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার ফটকে।
বুধবার (২৩ মে) সকালে অ্যাম্বুলেন্সে করে মরদেহ কারাফটকে নেওয়া হয়। এসময় তার পরিবারের লোকজন সেখানে উপস্থিত ছিলেন।
কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেলার উম্মে সালমা জানান, অভিনেত্রী তাজিনের মা চেক ডিজঅনার মামলায় প্রায় ২ বছর ধরে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় করাগারে বন্দি রয়েছেন। তাই শেষবারের মতো মা’কে দেখাতে তাজিনের মরদেহ কারা ফটকে আনা হয়। পরে তাজিনের মা’কে কারাগারের ভেতর থেকে কারা ফটকে এনে মেয়ের মরদেহ দেখানো হয়। কিছু সময় পরেই আবার তাজিনের মরদেহবাহী অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
বাদ জোহর তাজিনের জানাজা, বনানী কবরস্থানে দাফন
মঙ্গলবার (২২ মে) বিকেলে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস