বিনোদন ডেস্ক: আজ বুধবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে অভিনেত্রী তাজিন আহমেদের জানাজা।
বাংলাদেশের জনপ্রিয় একজন টিভি অভিনেত্রী এবং উপস্থাপিকা তাজিন আহমেদ। গতকাল মঙ্গলবার হঠাৎ করেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চলে গেছেন না ফেরার দেশে।
জানা যায়, ‘গোসল শেষে তাজিনের মরদেহ উত্তরা থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে গতকাল সন্ধ্যার পরে।সেখান থেকেই নিয়ে যাওয়া হবে সমাধিস্থলে।’
রাজধানীর বনানী কবরস্থানে তাজিনের বাবার কবরের পাশেই তার দাফন হবে।
এর আগে লাশ হিমঘরে নেয়া নিয়ে অনেকেই অবাক হয়েছেন। লাশ নিয়ে সবাই মিলে বারবার মিটিং। কোথায় নিবে কি করবেন। অভিবাবকহীন হয়ে পড়েছিল লাশ। এমনকি হিমঘরে রাখা নিয়েও হয় বারকয়েক মিটিং।
খরচ কে বহন করবে এ নিয়ে উঠে কথা। তবে তাজিনের মৃত্যুতে অনেকেই আবার সাধুবাদ জানিয়েছেন অভিনেতা আহসান হাবিব নাসিম কিংবা রওনক হাসানদের।
তাঁরা সারাদিন যেভাবে সব কাজ ফেলে এই শিল্পীর পাশে রয়েছেন।শিল্পীর পাশে শিল্পীর এগিয়ে আসার এমন দৃষ্টান্ত খুব একটা দেখা যায় না।
অনেকের মনেই প্রশ্ন। তাজিন আহমেদের অর্থিক অবস্থা এতই খারাপ ছিল তাহলে? সহকর্মীদের কাছ থেকে খোঁজ নিয়ে জানা যায়, অনেকদিন তিনি কাজ ছাড়া ছিলেন। অনেকের কাছে কাজও চেয়েছেন। কিন্তু কেন কাজ করতে পারেননি। সে উত্তর নেই কারো কাছে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস