বুধবার, ২৩ মে, ২০১৮, ০৩:৩২:২০

লাশ দেখে কাঁদলেন তাজিনের কারাবন্দি মা

লাশ দেখে কাঁদলেন তাজিনের কারাবন্দি মা

বিনোদন ডেস্ক:  গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে অভিনেত্রী তাজিন আহমেদের লাশ দেখে কাঁদলেন তার মা দিলারা জলি। শেষ বারের মতো মাকে মেয়ের লাশ দেখাতে বুধবার (২৩ মে) সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের হিমঘর থেকে অ্যাম্বুলেন্সে করে তাজিনের মরদেহ কারাগারে নেয়া হয়।
সংবাদমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার উম্মে সালমা।

চেক ডিজঅনারের একটি মামলায় তাজিনের মা দিলারা জলি দুই বছর ধরে কাশিমপুর কারাগারে বন্দি আছেন। মেয়ের লাশ নেয়ার পর তাকে কারাগারের ফটকে আনা হয়। সেখানে মেয়ের লাশ দেখে কেঁদে ফেলেন তিনি। কিছু সময় বসে থাকেন লাশের পাশে।

পরে লাশবাহী অ্যাম্বুলেন্স ঢাকা নিয়ে এসে সকাল সাড়ে ১০টায় উত্তরার আনন্দবাড়ি শুটিং স্পটে রাখা হয়। সেখানে তাজিনের সহকর্মী ও বিনোদন জগতের অনেকেই তাকে শেষবারের মতো দেখতে আসেন। দুপুর ১২টা পর্যন্ত সেখানে লাশ রাখার পর জানাজার জন্য গুলশানের আজাদ মসজিদে নিয়ে আসা হয়।

জানা গেছে, রাজধানীর বনানী কবরস্থানে বাবার কবরে তাজিন আহমেদকে দাফন করা হবে।
মঙ্গলবার (২২ মে) বিকালে উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাজিন আহমেদ মৃত্যুবরণ করেন। এর আগে দুপুরের দিকে নিজ বাসায় তিনি হার্ট অ্যাটাক করেন। এরপর অচেতন অবস্থায় হাসপাতালে নেয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউতে ভর্তি করা হয় তাকে।
এমটিনিউজ24.কম/ইমরান/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে