বুধবার, ২৩ মে, ২০১৮, ০৫:০১:৪০

তাজিন! হা তাজিন! হায় তাজিন!

তাজিন! হা তাজিন! হায় তাজিন!

বিনোদন ডেস্ক: তাজিন! হা তাজিন! হায় তাজিন! অসময়ে চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ। মাত্র ৪৩ বছর বয়সে গতকাল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। আজ বুধবার দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে বাবা কামাল উদ্দিন আহমেদের কবরে সমাহিত করা হয়েছে তাজিন আহমেদকে।

তাঁর অকাল মৃত্যুতে মর্মাহত হয়েছেন সহশিল্পীরা। গতকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোক প্রকাশ করছেন তারা।
তাজিনের মৃত্যুর খবর পাওয়ার পর পরই বিপাশা হায়াত শোকাহত হয়ে নিজের ফেসবুক পেইজে লিখেছেন, ‘প্রিয় বন্ধু তাজিন আহমেদ আর নাই! (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকাল ১০টায় হৃদ্‌রোগে আক্রান্ত হলে তাঁকে উত্তরার রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন!’

প্রিয় বন্ধু তাজিন আহমেদ আর নাই!
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার সকাল ১০টায় হৃদ্‌রোগে আক্রান্ত হলে তাঁকে উত্তরার রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন!
এমটিনিউজ24.কম/ইমরান/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে