বুধবার, ২৩ মে, ২০১৮, ০৮:২৫:৩০

আমার শরীরে হাত দিয়েছিল ১৫ বছরের কিশোর : সুস্মিতা সেন

আমার শরীরে হাত দিয়েছিল ১৫ বছরের কিশোর : সুস্মিতা সেন

বিনোদন ডেস্ক: সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের বয়স এখন ৪২ বছর। কিন্তু ভিড়ের মধ্যে তার শরীরে হাত দিয়েছিল মাত্র ১৫ বছরের এক কিশোর।

তবে ওই কিশোরকে হাতেনাতে ধরে ফেলে সুস্মিতা। পরে তাকে কখনও এ কাজ না করতে অঙ্গীকার করিয়ে ছেড়ে দেন তিনি।

ঘটনার বিষয়ে সুস্মিতা বলেন, ‘মাত্র ছয় মাস আগের ঘটনা। একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গিয়েছিলাম। সেলিব্রিটি হওয়ার দৌলতে কোথাও গেলেই ভিড়ের মধ্যে পড়তে হয়। সেখানেও সে রকম ভিড় জড়ো হয়েছিল। সেই ভিড়ের সুযোগ নিয়েই ১৫ বছরের এক কিশোর আমার শরীরে হাত দেয়।’

তিনি বলেন, ‘কিশোরটি ভেবেছিল ভিড়ের মধ্যে আমি বুঝতে পারব না। কিন্তু বুঝতে পেরেই হাত ধরে টেনে আনি তাকে। হাত ধরে এগিয়ে নিয়ে যাই। বুঝতে পারেনি সে।’

সুস্মিতা বলেন, ‘ভালো কথা বলার নাম করে তার কাছে গিয়ে বলি কেন এই কাজ করলে। প্রথমে কিশোরটি স্বীকার করতে চায়নি। পরে চাপে পড়ে স্বীকার করে।’

সাবেক বিশ্ব সুন্দরী বলেন, ‘আমি তাকে বলেছিলাম এখন যদি আমি কেঁদে চিৎকার করি মুহূর্তে তুমি শেষ হয়ে যাবে। পুরো জীবন পড়ে রয়েছে তোমার, এই কাজ করছ কেন? উত্তরে সে শুধু ক্ষমা চেয়ে বলেছিল, আর কখনও এমন হবে না।’

মুম্বাই শহরের নিরাপত্তা নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের বেলায় ঘটে যাওয়া এমন এক অভিজ্ঞতার কথা বলেন সুস্মিতা সেন।-আজকাল
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে