বুধবার, ২৩ মে, ২০১৮, ০৯:৪৯:০৭

সমালোচনার মুখে কুলুপ এঁটে অবশেষে অপুর কাঁধেই হাত রাখলেন বাপ্পি

সমালোচনার মুখে কুলুপ এঁটে অবশেষে অপুর কাঁধেই হাত রাখলেন বাপ্পি

বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় তারকা অপু বিশ্বাস ও বাপ্পি চৌধুরী। তারা একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন-এমন খবরে বহুবার মুখরিত হয়েছে ঢালিউড পাড়া। কিন্তু বাস্তবতার পাখায় হাওয়া লাগেনি। কারণ মহরত বা দু-একদিন শুটিং হয়েও অনেক ছবির কাজ বন্ধ হয়ে যায়। অনেকেই ধারণা করেছেন শেষ পর্যন্ত ছবির কাজ হবে না। সব সমালোচনার মুখে কুলুপ এঁটে অবশেষে অপুর কাঁধেই হাত রাখলেন বাপ্পি। শুরু করলেন নতুন ছবির কাজ।

কাজটি সম্ভব করলেন পরিচালক দেবাশিষ বিশ্বাস। তার নির্দেশনায় গতকাল মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির শুটিং করলেন অপু বিশ্বাস ও বাপ্পি চৌধুরী।

এ সম্পর্কে পরিচালক দেবাশিষ বিশ্বাস আমাদের বলেন, ‘আমার এই ছবির মাধ্যমেই দীর্ঘদিন পর চলচ্চিত্রে ফিরলেন অপু বিশ্বাস। আমার বিশ্বাস, বাপ্পি-অপু জুটিকে দর্শকদের ভালো লাগবে।’
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে