বিনোদন ডেস্ক: জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। বেশ কিছুদিন ধরেই শোবিজে গুঞ্জন ছিল স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছে না এ নায়িকার। কিন্তু সে গুঞ্জন উড়িয়ে দিতে চেষ্টা করলেন মাহি। স্বামী অপুকে নিয়ে ফেসবুকে এক স্ট্যাটাস দেন। সেখানে স্বামীর প্রতি রয়েছে তাঁর মিষ্টি আবেদন ,‘ দুইটা বছর অনেক সহ্য করেছি, আর না।
আজকে আমি দুঃখিত, আমরা আমাদের বিবাহিত জীবনের তৃতীয় বছরে পা দিব। তাই, কান খুলে শুনে রাখো আজকে থেকে আমাকে একা একা আর যেনো ঝগড়া করতে না হয়। যখনি আমি ক্ষেপে যাব তুমিও আমার উপর ক্ষেপে যাবা। আর আমরা ঝগড়া শুরু করে দিব।’
তিনি আরও লেখেন,‘yesssssss.... কি মজাটাইনা হবে দুইজন মিলে ঝগড়া করবো, কাপড় চোপড়, চিরুনি, পারফিউমের বোতল, ঝাড়ু আরও কত কী ছুড়াছুড়ি করবো, wowwww
আর যদি ঝগড়া না করে চুপচাপ থেকে শুধু আমার চিল্লাচিল্লি শুনো, যা যা ছুড়ে মারবো সবকিছু ক্যাচ ধরো তাহলে দুই মিনিট পরে যখন মাথা ঠান্ডা হবে তখন আর `আই লাভ ইউ` বলবোনা এক্কেবারে খামচি মারবো। মনে থাকে যেনো।’
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস