বিনোদন ডেস্ক: বন্ধন, অগ্নি, আলোয় ফেরা, সাথীহারা, এম এল এ ফাটাকেষ্ট ছবিতে মিঠুন চক্রবর্তী, জিত, প্রসেনজিতের মত বাঘা বাঘা অভিনেতাদের সাথে স্ক্রিন শেয়ার করা শিশু অভিনেতাটির কথা কি মনে আছে? শিশু অভিনেতা হিসেবে প্রায় ২০ টি ছবিতে অভিনয় করেছিলেন অংশু বাচ। প্রসেনজিত্ এবং রচনার সঙ্গে ‘অগ্নি’ ছবিতে অংশু অভিনয় করেন।
‘আলোয় ফেরা’ ছবিতে ঋতুপর্ণার সঙ্গে অংশু।‘সাথীহারা’তে জিতের পাশাপাশি নজর কেড়েছিল অংশুও।আবার ‘এম এল এ ফাটাকেষ্ট’তে মিঠুন চক্রবর্তীর সঙ্গেও স্ক্রিন শেয়ার করেছে অংশু। কিন্তু এখন এই অভিনেতা কী করছেন জানেন?
ক্লাস টেন পর্যন্ত অভিনয় করার পর সচেতন ভাবেই পড়াশোনার জন্য ছয় বছরের বিরতি নিয়েছিলেন অংশু।
স্নাতক হওয়ার পর ফের অভিনয় শুরু করেন। গত বছর তাঁর ‘টেক কেয়ার’ নামের একটি শর্ট ফিল্ম ইউটিউবে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল।
এ বার ‘মনসুন মেলোডিজ’ নামের একটি ওয়েব সিরিজে দেখা যাবে অংশুকে। আগামী জুন থেকে আড্ডাটাইমসে শুরু হবে স্ট্রিমিং।
‘মনসুন মেলোডিজ’-এ প্রিয়মের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অংশু।তাঁর চরিত্রের নাম কুণাল। পেশায় ফোটোগ্রাফার।
এই আরবান লভ স্টোরিতে অনস্ক্রিনে বয়সে বড় একটি মেয়ের প্রেমে পড়েন অংশু। তার পর ধীরে ধীরে আনফোল্ড হতে থাকে গল্প।
এর পর ‘সেনোরিটা’ নামের একটি শর্ট ফিল্মে অভিনয় করবেন অংশু। তবে শুটিং এখনও শুরু হয়নি। মাস্টার ডিগ্রি করার ইচ্ছে রয়েছে অংশুর। তবে অভিনয়কেই পুরোদস্তুর পেশা হিসেবে নিতে চান তিনি।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস