বিনোদন ডেস্ক: ‘হম ফিট তো ইন্ডিয়া ফিট’-এর চ্যালেঞ্জ গ্রহণ করে নেটিজেনদের আক্রমণের মুখে পড়েন বলিউড অভিনেতা।
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন রাঠোরের ‘হম ফিট তো ইন্ডিয়া ফিট’-এর চ্যালেঞ্জ গ্রহণ করলেন বলিউড অভিনেতা হৃত্বিক রোশন। সেই চ্যালেঞ্জ গ্রহণ করেই এবার নেটিজেনদের আক্রমণের মুখে পড়েন বলিউড অভিনেতা।
ট্রাফিকে আটাকানো রাস্তায় হৃত্বিক কীভাবে সাইকেল চালিয়ে ফোনে ভিডিও করলেন, তা নিয়ে প্রশ্ন তোলা হয়। পাশাপাশি যানজটের মাঝে হৃত্বিকের ওইভাবে সাইকেল চালিয়ে ভিডিও শুট করা কখনওই উচিত হয়নি বলেও মন্তব্য করা হয় নেটিজেনদের একাংশের তরফে।
এদিকে বর্তমানে ‘সুপার থার্টি’ ইয়ে ব্যস্ত হৃত্বিক রোশন। ২০১৯-এ হৃত্বিকের ওই সিনেমা মুক্তি পাবে বলে জানা যাচ্ছে। এই সিনেমাতেই হৃত্বিক রোশনের বিপরীতে দেখা যাবে টেলিভিশন অভিনেত্রী ম্রুনাল ঠাকুরকে।-জিনিউজ
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস