শুক্রবার, ২৫ মে, ২০১৮, ০৬:১০:৫৮

সিনেমার প্রমোশনের মধ্যে আচমকাই হাজির তৈমুর, খুশিতে উচ্ছ্বল কারিনা

   সিনেমার প্রমোশনের মধ্যে আচমকাই হাজির তৈমুর, খুশিতে উচ্ছ্বল কারিনা

বিনোদন ডেস্ক: ‘ভির দি ওয়েডিং’-এর প্রমোশনে ব্যস্ত কারিনা কাপুর খান। স্বরা ভাস্কর, শিখা তালসানিয়া এবং সোনাম কাপুরের সঙ্গে ইতিমধ্যেই জোর কদমে ‘ভির দি ওয়েডিং’-এর প্রমোশন শুরু করে দিয়েছেন বেবো বেগম। ফলে ১ জুন মুক্তির আগে এখন বেশ ব্যস্ত কারিনা।

‘ভির দি ওয়েডিং’-এর প্রমোশনের জন্য বৃহস্পতিবার যখন মুম্বইয়ের মেহবাব স্টুডিওতে পৌঁছন কারিনা, তখন আচমকাই সেখানে এসে হাজির হয় তৈমুর আলি খান। ছেলেকে দেখার সঙ্গে সঙ্গে যেন আপ্লুত হয়ে পড়েন কারিনা। ছেলেকে দেখেই তাকে কোলে তুলে নেন বেবো। আদর করে দেন ছেলের গালে।

লেবু রঙা গাউন পরে কারিনা তৈমুরকে কোলে তুলে নেন, তখনও যেন পর পর ঝলসে ওঠে ক্যামেরার ফ্ল্যাশ।

এদিকে তৈমুরকে দেখলে সব সময় ছবি তুলবেন না বলে সম্প্রতি সংবাদমাধ্যমকে অনুরোধ জানান কারিনা। তৈমুরকে আর পাঁচজন সাধারণ শিশুর মত সুস্থ জীবন দিতে চান বলেও মন্তব্য করেন বলিউড অভিনেত্রী।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে