সোমবার, ২৮ মে, ২০১৮, ০৬:১২:২৮

অর্জুন রামপালের ডিভোর্স নিয়ে মুখ খুললেন বান্ধবী সুজান

অর্জুন রামপালের ডিভোর্স নিয়ে মুখ খুললেন বান্ধবী সুজান

বিনোদন ডেস্ক : ২০ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টানলেন অর্জুন রামপাল, মেহের জেসিয়া। বেশকিছুদিন আগেই বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলেন অর্জুন। তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল, এবার আর বরফ গলার নয়!

বিগত কয়েকবছর ধরেই অর্জুন আর মেহের জেসিয়ার সম্পর্কে অশান্তি দানা বেধেছিল। অলি-গলিতে কান পাতলেই শোনা যাচ্ছিল, সুজান আর অর্জুনের ঘনিষ্ঠতাই নাকী হৃত্বিক-সুজানের ছাড়াছাড়ির অন্যতম প্রধান কারণ!

বিস্বস্ত সূত্রের খবর, সুজান আর অর্জুনের ঘনিষ্ঠতার কারণেই ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন অর্জুন আর মেহের। যদিও এ'কথা স্বীকার করেননি সুজান। বরং তিনি রীতিমত বিরক্ত! সুজান জানালেন, অর্জুন আর মেহের বহুদিনের বন্ধু। এরকম সুন্দর একটা সম্পর্ক নষ্ট করার থেকে ঘৃণ্য কাজ আর কিছু হতে পারে কি? আর সবাই এটা ভাবছে কী করে যে আমি এমনটা করব? আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি আর অর্জুন শুধুমাত্র বন্ধু।

তিনি আরও জানান, ''আমাদের মধ্যে এরথেকে বেশি আর কোনওরকম রিলেশন নেই। আমি বলিটাউনের সেই 'ট্রেডমার্কড' বউ নই, যারা সারাদিন গসিপ করে বেরায় আর এর ওর সম্পর্কে ভাঙন ধরায়!''

দীর্ঘ দুই দশকের সংসার ছেড়ে স্থায়ী ছাড়াছাড়ির সিদ্ধান্ত নিলেন অর্জুন ও মেহের। একটি অফিশিয়াল স্টেটমেন্টে দু'জনেই জানিয়ে দিলেন। তারা জানান, আমাদের ২০ বছরের সংসার। অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি, অনেক সুন্দর স্মৃতি আমাদের ঝুলিতে। কিন্তু অনেক সময়েই মানুষ এমন একটা পরিস্থিতির মুখোমুখি হয়, যখন দু'জনকে আলাদা আলাদা রাস্তা বেছে নিতে হয়। কিন্তু তারমানে, এটা কখনওই ভাববেন না, আমাদের সম্পর্ক তিক্ত হয়ে গিয়েছে। আমরা যেমন ভাল বন্ধু ছিলাম, তেমনই আছি। সারাজীবনই থাকব। এবং আমাদের দুই মেয়ে মাহিকা আর মাইরার জন্য আমরা সবসময় দু'জনে দু'জনের পাশে থাকব।  

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে