সোমবার, ২৮ মে, ২০১৮, ০৭:৫৮:৪১

৯ বছর পর অবশেষে প্রমাণিত হলো মীরা বিবাহিতই ছিলেন!

৯ বছর পর অবশেষে প্রমাণিত হলো মীরা বিবাহিতই ছিলেন!

বিনোদন ডেস্ক : পাকিস্তানি অভিনেত্রী ইরতিজা রুবার মীরাকে নিজের স্ত্রী দাবি করে ৯ বছর আগের মামলা করেছিলেন দেশটির লাহোর শহরের ব্যবসায়ী আতিকুর রহমান। কিন্তু মীরা তা অস্বীকার করেন।

অবশেষে লাহোর আদালত রায় দিয়েছেন আতিকুর রহমানের সঙ্গেই মীরার বিয়ে হয়েছিল। এবং আতিকুর রহমান তার ও মীরার যে নিকাহনামা দেখিয়েছেন তা খাঁটি এবং বৈধ। মীরা তার বিরুদ্ধে নিকাহনামা জালিয়াতির যে অভিযোগ এনেছিলেন তাও খারিজ করে দেন আদালত।

তাদের বিয়ের নিবন্ধন করেছিলেন আহমেদ আলি সাজিদ নামের যে কাজী তার সাক্ষ্যের ভিত্তিতে আদালত এই রায় দেন।

এই রায়ের ফল দাঁড়াল এই যে, অভিনেত্রী মীরা এখনো আইনগতভাবে আতিকুর রহামানের স্ত্রী। ফলে ক্যাপ্টেন নাভিদের সঙ্গে মীরার যে বিয়ে হয়েছে তা আইনগতভাবে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ল। ক্যাপ্টেন নাভিদের সঙ্গে একটি ‘বিতর্কিত ভিডিও ক্লিপ’ প্রকাশের পর তাকে নিজের স্বামী বলে পরিচয় দেন মীরা।

আতিকুর রহমান মীরার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন যে, মীরা তার সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায়ই ক্যাপ্টেন নাভিদকে বিয়ে করেছেন। যা আইনত দণ্ডনীয় অপরাধ।

তবে মীরা তার বিরুদ্ধে ২০০৯ সালে মামলা করেন এই বলে যে, আতিকুর রহমান তাকে ভুয়া বিয়ের সার্টিফিকেট দেখিয়ে ব্ল্যাকমেইল করছিল।

মজার বিষয় হলো গত বছর এক সাক্ষাতকারে মীরা দাবি করেন তিনি কখনো বিয়ে করেন নি এবং এবার বিয়ে করতে চান!
সূত্র: দ্য ডন
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে