সোমবার, ২৮ মে, ২০১৮, ০৮:০৫:৩০

বাসায় পৌঁছেছেন প্রসূন আজাদ

বাসায় পৌঁছেছেন প্রসূন আজাদ

বিনোদন ডেস্ক : বাসায় পৌঁছেছেন প্রসূন আজাদ। গত শুক্রবার (২৫ মে) নির্মাতা আজাদ কালাম ‘মেঘমায়া’ নামের একটি নাটকের শুটিং করতে নেত্রকোনার বিরিশিরিতে পুরো ইউনিট নিয়ে যান। সেখানে শ্যামল মওলা ও প্রসূন আজাদ মুখ্য চরিত্রে অভিনয়ে অংশগ্রহণ করেন।

হোটেল, কুশীলব,গাড়ি, ইউনিট সবকিছুর টাকা পরিশোধ করে দেয়ার কথা ছিল রবিবার। কিন্তু টাকা পরিশোধ না করেই উধাও হয়ে যান নির্মাতা কালাম আজাদ।

প্রসূনের ফেসবুক স্ট্যাটাস অনুযায়ী জানা যায় গাড়ি ভাড়া পরিশোধ না করায় সেখানের স্থানীয় পরিবহণ শ্রমিকেরা তাঁদের অবরুদ্ধ করে। মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়েন প্রসূন। আজ কোনোকিছু না ভেবেই ভোরেই তিনি বিরিশিরি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। বিকাল ৪ টার কিছু আগে তিনি বাড়িতে পৌঁছেছেন বলে নিজের ফেসবুক হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।

প্রসূন বলেন, বাসায় আসছি ঠিকঠাক। ডিরেক্টর, শুটিং ইউনিট কারো খবর জানি না। আমি ভোরবেলা বের হয়ে এসেছি।

বিষয়ের বিস্তারিত জানার জন্য পরিচালক আজাদ কালামের সাথে কোনওভাবে যোগাযোগ করা যায়নি। তবে জানা গেছে প্রযোজক টাকা পাঠাননি তাই এই অবস্থা।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে