মঙ্গলবার, ২৯ মে, ২০১৮, ০৪:৩১:০৯

হৃত্বিকের প্রাক্তন স্ত্রীর জন্যই ঘর ভাঙল অর্জুন-মেহেরের!

হৃত্বিকের প্রাক্তন স্ত্রীর জন্যই ঘর ভাঙল অর্জুন-মেহেরের!

বিনোদন ডেস্ক : ২০ বছরের বিবাহিত জীবনের ইতি। তাঁরা আর একসঙ্গে থাকছেন না বলে স্পষ্ট জানিয়েছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল এবং তাঁর স্ত্রী মেহের জেসিয়া। সংসারে ইতি টেনে যৌথ বিবৃতি দিয়ে সাংবাদিকদের সেই খবর জানিয়েছেন অর্জুন এবং মেহের। কিন্তু, কেন ভাঙছে অর্জুন-মেহেরের ঘর?

বি টাউনের গুঞ্জন, সুজান খানের জন্যই নাকি শেষ পর্যন্ত ভেঙে গেল অর্জুন রামপাল এবং মেহের জেসিয়ার ২০ বছরের সংসার। শোনা যাচ্ছে, সুজানের সঙ্গে নাকি মাঝে মধ্যেই লুকিয়ে দেখা করেন অর্জুন। যা একেবারেই মেনে নিতে পারছিলেন না মেহের জেসিয়া। যা নিয়ে তাঁদের মধ্যে প্রায়শই অশান্তি শুরু হয়। আর সেই কারণেই ২০ বছরের দাম্পত্যে ইতি টানলেন অর্জুন রামপাল এবং মেহের জেসিয়া।

প্রসঙ্গত ২০১৩ সালে হৃত্বিক রোশনের সঙ্গে সুজান খানের বিচ্ছেদ হয়ে যায়। অর্জুন রামপালের জন্যই নাকি হৃত্বিক এবং সুজানের সংসার ভেঙে যায়। কিন্তু, অর্জুন রামপালের পাশাপাশি সুজান খানও বার বার দাবি করেন, তাঁরা শুধুমাত্র বন্ধু। তাই বন্ধুত্বের সম্পর্কে অন্য কোনও কিছু খোঁজা সঠিক নয়। 

হৃত্বিকের সঙ্গে সুজানের সংসার ভাঙলেও, তাঁদের কিন্তু এখন মাঝে মধ্যেই একসঙ্গে দেখা যায়। দুই ছেলেকে নিয়ে ঘুরতে যেতেও দেখা যায় হৃত্বিক রোশন এবং সুজান খানকে। কিন্তু, হৃত্বিকের সঙ্গে সুজানকে দেখা গেলেও, রোশন বাড়ির প্রাক্তন বউমার সঙ্গে লুকিয়ে দেখা করেন অর্জুন। যা নিয়ে তাঁর সঙ্গে মেহেএর ঝগড়াই শেষ পর্যন্ত ২০ বছরের সম্পর্কের ইতি টেনে দেয়।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে