মঙ্গলবার, ২৯ মে, ২০১৮, ০৫:৫৬:০৯

রাজের পাশে শুভশ্রীকে মানতে পারছেন না মিমি!

রাজের পাশে শুভশ্রীকে মানতে পারছেন না মিমি!

বিনোদন ডেস্ক : ঈশ্বরের শরণে মেলে মনের শান্তি। ক্ষত-বিক্ষত মন নিয়ে তাই ভগবানের দ্বারে-দ্বারে ঘুরছেন মিমি। রাজের বিয়ের পর এভাবেই শান্তি খোঁজার চেষ্ঠা করছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় নায়িকার একটি ছবি পোস্টের পরই শুরু হয়েছে এই গুঞ্জন। নিন্দুকদের কথায়, ” প্রেমিকের সঙ্গে কিছুতেই অন্য কাউকে দেখতে পারছেন না মিমি। এদিকে মুখেও কিছু বলতে পারছেন না! তাই অশান্ত মনকে শান্ত করতেই মন্দিরে মন্দিরে ঘুরে ফিরছেন।”

এখানেই বন্ধ হচ্ছে না তাঁদের মুখ। অনেকে তো এক ধাপ এগিয়ে বলছেন, কাজ-বাজেও নাকি ইতি টেনেছেন নায়িকা। ‘হইচই’ সিনেমার উদাহরন টেনে তাঁদের দাবি, দেবের বিপরীতে অভিনয় করার অফার পেয়েও তা ছেড়ে দিয়েছেন মিমি। এর কারণ একটাই মন ভালো নেই নায়িকার।

আসলে রাজ-শুভশ্রীর বিয়ের পর নবদম্পত্তির সঙ্গে সাধারণ মানুষের কৌতূহল বেড়েছে মিমিকে নিয়েও। রাজের প্রাক্তণ প্রেমিকা কী করছেন? কোথায় যাচ্ছেন সব আপডেট রয়েছে তাঁদের রাখা চাই। তাই সাবধানী হয়েও কোনও ফল মেলেনি। চুন থেকে পান খসলেই উঠছে নানান জল্পনা।

তাই সম্প্রতি ফেসবুক ওয়ালে নায়িকার পোস্ট করা ছবি হয়ে উঠেছে ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে, নায়িকা রয়েছেন সিদ্ধিবিনায়ক মন্দিরে।-কলকাতা২৪
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে