মঙ্গলবার, ২৯ মে, ২০১৮, ০৬:৩৪:৩৮

শাকিব ভাই আমাদের দেশের সম্পদ : সিয়াম

শাকিব ভাই আমাদের দেশের সম্পদ : সিয়াম

বিনোদন ডেস্ক : সোমবার শাকিব খান অভিনীত 'সুপার হিরো' ছবির টিজার প্রকাশ হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই টিজার সম্পর্কে মিশ্রিত অভিব্যক্তি পাওয়া গেছে। টিজার নিয়ে ও শাকিব খানকে নিয়ে কথা বলেছেন অভিনেতা সিয়াম আহমেদ।    ‘

‘সুপার হিরো-র টিজার দেখলাম। আমি অনেকদিন পর ভালো কোনো বাংলাদেশি সিনেমার টিজার দেখলাম- সিয়াম এমনটা জানালেন বাংলা চলচ্চিত্র’-গ্রুপে দেয়া একটি পোস্টে।
 
পরিচালকের প্রশংসা করে সিয়াম বলেন, আশিকুর রহমান ভাইকে ধন্যবাদ শাকিব ভাইকে অসাধারণভাবে উপস্থাপন করার জন্য। শাকিব ভাই আমাদের দেশের সম্পদ। তাঁকে নিয়ে অনেকে অনেক অভিযোগ করেন। কিন্তু এর পেছনের কারণ আমরা অনেকেই খুঁজে দেখিনি। হয়তো আমরা এর জন্য কিছুটা হলেও দায়ী। আমরা তাঁকে তাঁর সামর্থ্য অনুযায়ী তুলে ধরতে পারিনি।

তিনি বলেন, ‘সুপার হিরো’র টিজারে সেই আক্ষেপ কিছুটা হলেও ঘুচেছে। এ ধরনের সিনেমা হলে আমরা ইয়াং জেনারেশন লাভবান হব অনেক। যারা ফিল্মকে ভালোবেসে নতুন কিছু করার স্বপ্ন দেখছি। শাকিব ভাই পরিবর্তন হলে আমাদের ইন্ডাস্ট্রির পরিবর্তন ঘটবে। তখন নিউকামাররা সুযোগ পাবে ভালো কিছু করার।

শুভ কামনা জানিয়ে সিয়াম বলেন, ‘সুপার হিরো’-র জন্য শুভকামনা। আশা করছি আরো ‘সুপার হিরো’ এদেশে নির্মাণ হবে হয়তো তার কোনো একটাতে আমিও অভিনয় করব। আপনারা জানেন ঈদে ‘পোড়ামন ২’ সিনেমাটিও আসছে। আমরা যারা নতুনরা ইন্ডাস্ট্রিতে অনেক স্বপ্ন নিয়ে কাজ করতে এসেছি তাদের জন্য আপনাদের সহযোগিতা কাম্য। আশা করি ঈদে আসন্ন সবগুলো ছবির পাশে থাকবেন। বাংলা চলচ্চিত্রের জয় হোক। ধন্যবাদ সবাইকে।

আসন্ন ঈদে সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত পোড়ামন-২ মুক্তি পাচ্ছে। ছবিটির দুটি গান প্রকাশিত হয়েছে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে