মঙ্গলবার, ২৯ মে, ২০১৮, ১০:২৫:১২

‘অমিত্রাক্ষর’ এ নিজের চাইতে ১০ বছরের বড় ছেলেকে বিয়ে করছেন মেহজাবিন

‘অমিত্রাক্ষর’ এ নিজের চাইতে ১০ বছরের বড় ছেলেকে বিয়ে করছেন মেহজাবিন

বিনোদন ডেস্ক : নিজের চাইতে ১০ বছরের বড় ছেলেকে বিয়ে করছেন লাক্স সুপার স্টার মেহজাবিন! পরিবার থেকে এতো তাড়াতাড়ি বিয়ে ঠিক করে ফেলেছে। যেখানে এখনো কৈশোরে শেষ হয়নি তার আগেই পারিবার থেকে ঠিক করা হলো এ বিয়ে। অন্যদিকে তারাও একে অপরকে গভীরভাবে ভালোবাসে। তবে দু’জনের বয়সের দশ বছর পার্থক্যটা মাঝে মধ্যে জটিলতার সৃষ্টি করে।তবে এটি বাস্তবিক নয়।

এমনই একটি গল্পের নাটকে অভিনয় করেছেন মেহজাবিন। যেখানে তার তার বিপরীতে আছেন ইরফান সাজ্জাদ। নাটকের নাম ‘অমিত্রাক্ষর’। কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের উপন্যাসের গল্প নিয়ে পরিচালক আবুল হায়াত নির্মাণ করেছেন ‘অমিত্রাক্ষর’ নামের নাটকটি।

নাটকের গল্পে দেখা যায়, জাফর ভালোবাসার গভীরতায় যতটাই ঘনিষ্ট হতে চায় জুলেখা ততই আড়ষ্ট আচরণ করে। তখনো সে মানসিকভাবে কৈশোরকে পেরোতে পারে না। এ নিয়েই শুরু হয় নানা ঝগড়া-দ্বন্দ্ব। এরপর নাটকিয়তা।

নাটকের চিত্রনাট্যও করেছেন আবুল হায়াত। এ তিনি অভিনয়ও করছেন। পাশাপাশি এতে আরো অভিনয় করেছেন শিরীন আলম, মাসুম আজিজ প্রমুখ। নাটকটি ঈদুল ফিতরের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে