বুধবার, ৩০ মে, ২০১৮, ১১:৫৬:৫৮

আনুশকাকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিচ্ছেন শাহরুখ খান!

আনুশকাকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিচ্ছেন শাহরুখ খান!

বিনোদন ডেস্ক : শাহরুখ খান, আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ অভিনীত‘জিরো’ ছবির ফার্স্ট লুক দিয়ে সবাইকে চমকে দিয়েছেন বলিউডের সুপারস্টার।

শাহরুখ খানের জিরো সিনেমাটির শেষ অংশের শুটিং করতে খুবই শিগগির যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন তিনি। সঙ্গে থাকবেন সিনেমাটিতে তার সহঅভিনয়শিল্পী আনুশকা শর্মা ও আর মাধবন। দেশটিতে ৪৫ দিন জিরো সিনেমার শুটিং করবেন তারা। এর মধ্যে নাসাতেও আনন্দ এল রাই পরিচালিত সিনেমাটির শুটিং করা হবে।

সূত্রের খবর, ‘সিনেমার চূড়ান্ত শিডিউল যুক্তরাষ্ট্রে। অভিনয়শিল্পী ও টিমের জন্য এটি টানা ৪৫ দিনের শিডিউল। তারা নাসাতেও শুটিং করবেন।’ এর আগে নাসায় স্বদেশ সিনেমার শুটিং করেছেন শাহরুখ।

জিরো সিনেমায় খর্বাকৃতি একজন ব্যক্তির চরিত্রে অভিনয় করছেন শাহরুখ। শোনা যাচ্ছে, একজন মদ্যপ নারীর ভূমিকায় দেখা যাবে ক্যাটরিনাকে। অন্যদিকে একজন বিজ্ঞানীর চরিত্রে দেখা যাবে আনুশকাকে। চলতি বছর ২১ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে