বিনোদন ডেস্ক: নিক জোনাস-এর সঙ্গে কি ডেটিং করছেন প্রিয়াঙ্কা? বেশ কিছুদিন ধরে এমনই গুঞ্জন শুরু হয়েছে।
২০১৭ সালের মেট গালায় নিকের সঙ্গে প্রথম দেখা যায় প্রিয়াঙ্কাকে। প্রথম পরিচয়ের পর থেকে মাঝে মধ্যেই নিক জোনসের সঙ্গে দেখা যায় পিগি-কে। আর সেই থেকেই শুরু হয় গুঞ্জন। প্রিয়াঙ্কা কি এবার তাঁর চেয়ে বছর দশের ছোট নিকের সঙ্গেই প্রেম করছেন?
যদিও গুঞ্জন যেমনই হোক না কেন, প্রিয়াঙ্কা কিন্তু এ বিষয়ে মুখে রা কাটেননি। কিন্তু, প্রিয়াঙ্কা এবং নিককে নিয়ে জোর চর্চা শুরু হয়, তাঁদের ঘনিষ্ঠ একটি ছবি প্রকাশ্যে আসার পর থেকে।
এমটিনিউজ২৪.কম/এমএম/এসএম