বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮, ১২:৩৩:১৭

আর্জেন্টিনার সমর্থক জাহিদ হাসান

আর্জেন্টিনার সমর্থক জাহিদ হাসান

বিনোদন ডেস্ক : কয়েকদিন পর থেকেই শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। এরইমধ্যে সারা বিশ্বে শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা। এই উন্মাদনা থেকে বাদ পড়ছে না শোবিজের তারকারাও। এবারের বিশ্বকাপ ফুটবলে জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান থাকছেন আর্জেন্টিনার সমর্থক হিসেবে। পাঠক, প্রিয় এই অভিনেতাকে এভাবে আর্জেন্টিনার সমর্থক হিসেবে দেখা যাবে আসছে ঈদের দুটি ঈদ ধারাবাহিকে। নাটক দুটি হলো সাজ্জাদ সুমনের সাত পর্বের ধারাবাহিক ‘ফুটবল ফারুক’।
দয়াল শাহ রচিত এ নাটকে আরো অভিনয় করছেন আরফান, অপূর্ণা ঘোষ ও মুনিরা মিঠু। অন্য নাটকটি হলো আবু হায়াত মাহমুদের ‘ফেয়ার প্লে’। এটিও সাত পর্বে নির্মিত হয়েছে। এটিতে তার সঙ্গে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও তিশাকে। নাটক দুটি প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, এবার ঈদ ও বিশ্বকাপ ফুটবল একই সময়ে হওয়ায় অনেক নির্মাতা ফুটবল খেলাকে নিয়ে নাটক নির্মাণ করছেন। বিশ্বকাপ ফুটবলে আমাদের দেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক বেশি দেখা যায়। 

এই দুটি দলকে নিয়েই তাই নাটকের গল্প বেশি হচ্ছে। আমার অভিনীত দুটি নাটকের গল্পই চমৎকার। দর্শকরা নাটক দুটি বেশ উপভোগ করবেন বলে আশা করছি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে