বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮, ০৪:৫১:৪৭

অপু চাচ্ছেন, শাকিব চাচ্ছেন না!

অপু চাচ্ছেন, শাকিব চাচ্ছেন না!

বিনোদন ডেস্ক: নায়ক শাকিব খানের সঙ্গে ছোটবেলা থেকেই প্রেম থাকে পুস্পিতা পপির। একে অপরকে ভালবাসেন। কিন্তু গ্রামে একটা খুন হয়। সেই খুনের অভিযোগ মাথায় নিয়ে নায়ক পালিয়ে যায় গ্রাম থেকে। নায়কের অনুপস্থিতিতে পপির অন্যত্র বিয়ের চেষ্টা চলে। যে কারণে পপি একসময় আত্মহত্যা করে। নায়ক শাকিব শহরে গিয়ে আরেকটা প্রেম করেন। শহরের সেই নায়িকা চরিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস। সেখানেই জামাই হিসেবে শাকিব কেমন করলো, তা নিয়ে ছবির গল্প।

অপু বিশ্বাস মনে প্রানে চাচ্ছেন তাঁর অভিনীত ‘পাংকু জামাই’ যেন ঈদে আসে। তিনি বলেন,‘আমি অনেকদিন বড় পর্দায় নেই। সেক্ষেত্রে ছবিটি ভালো ব্যাবসা করবে বলে আশা রাখি। আর ছবিটির গল্পটাও এমন যা ঈদে দর্শকদের বাড়তি আনন্দ দিবে। ছবিটি নানা কারণে দেরী হয়ে গেছে সত্যি। কিন্তু ঈদ উপলক্ষেই নির্মাণ করা। আর শুটিং আমার অংশ করেছি। বাকিদের কি অবস্থা তা তো আমার জানা নেই।’

তবে শাকিব খান চাচ্ছেন না ‘পাংকু জামাই’ ঈদে মুক্তি পাক। তিনি বলেন,‘ পাংকু জামাই ঈদে মুক্তি দেয়ার কোন মানে নেই। আমার এমনিতেই দুই কিংবা তিনটি সিনেমা মুক্তির কথা চলছে।  সেখানে নতুন করে এ ছবিটি মুক্তি দিতে চাওয়া কেন? ঈদের পর কোন একটা সময়ে মুক্তি দিলে বরং ব্যবসা করতে পারবে। ভালো মন্দের হিসেব বলবো না। এটকুটু বলবো অন্য ছবিগুলোর সঙ্গে এ ছবিটা প্রতিযোগিতা করার মতো না। অন্যান্য ছবিগুলো বাজেট থেকে শুরু করে সবকিছুতেই এগিয়ে। এই সিনেমাটি মুক্তি দেয়া মানে সবারই ক্ষতি। ‘পাংকু জামাই’-এর ক্ষতিটা একটু বেশিই হবে।’

বাংলাদেশে একটা সময় ছিল, যখন ঈদের ছবি মানেই ছিল শাকিব-অপুর চলচ্চিত্র। গত তিন বছরে অবশ্য পরিস্থিতি পরিবর্তন হয়েছে। অপুর পরিবর্তে এখন জায়গা নিয়েছেন শবনম বুবলী। ব্যক্তিগত কারণে শাকিব খান ও অপু বিশ্বাস আর এখন একসাথে কাজ করবেন না। তবে এবার ব্যতিক্রম হতে পারে যদি ঈদে ‘পাংকু জামাই’ ছবিটি মুক্তি পায়। ছবিটি পরিচালনা করেছেন আবদুল মান্না। প্রযোজনা করেছেন মুজাম্মেল হক।ছবিতে শাকিব খান, অপু বিশ্বাস, পুষ্পিতা পপি ছাড়াও অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান।
এমটিনিউজ২৪.কম/ইমরান/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে