বিনোদন ডেস্ক : টোপের মুথে অভিনেত্রী শমা সিকান্দার। রমজান চলাকালীন বিকিনি পরে ফোটোশ্যুট করায় সোশ্যাল মিডিয়ায় তীব্র ট্রোলিংয়ের মুখে শমা। ‘ইয়ে হ্যায় মেরি লাইফ’–এ পূজার চরিত্রে অভিনয় করা শমা কদর্য ও অশালীন ভাষায় আক্রমণ করেছে মৌলবাদীরা।
কয়েকদিন আগেই বিকিনি পরে ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড করেছিলেন শমা। সঙ্গে লিখেছিলেন, ‘নিজের কণ্ঠস্বরকে তুলে ধরার জন্য যতটা দরকার, ততটা সাহসী হও। নিজের মতে জীবন কাটানের জন্য যতটা দরকার, ততটা সাহসী হও। নিজের লক্ষ্যে পৌঁছনোর জন্য যতটা দরকার, ততটা সাহসী হও।’
ছবি আপলোডের কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হয়ে যায় তীব্র আক্রমণ। কেউ লেখেন, ‘রমজান চলছে, এমন সময়ে এধরনের ছবি আপলোড করছো? তোমার লজ্জা হওয়া উচিৎ।’
কেউ আবার শমাকে সরাসরি নিষিদ্ধ পেশার কর্মীদের সঙ্গে তুলনা করেন। কেউ আবার একধাপ এগিয়ে লেখেন, ‘তোমার মধ্যে অভিনয়ক্ষমতা নেই বলেই শরীর দেখিয়ে টাকা রোজগার করছো। এসবের মাধ্যমে তুমি পবিত্র রমজান মাসের অপমান করছো।’
এর আগেও বহুবার সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হয়েছেন শমা। তবে কখনই ট্রোলিংয়ের জবাবে মুখ খুলতে দেখা যায়নি তাকে। তবে এবার কি করবেন তা বলা যাচ্ছে না। দেখা যাক আরো দুই দিন!
এমটিনিউজ/এসএস