বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮, ০৮:১৭:০১

প্রেম এসেছে দশবারের বেশি, বান্ধবীও ততোধিক, অকপট রণবীর

প্রেম এসেছে দশবারের বেশি, বান্ধবীও ততোধিক, অকপট রণবীর

বিনোদন ডেস্ক:  প্রেম এসেছে দশবারের বেশি, বান্ধবীও ততোধিক, অকপট রণবীর। ‘সঞ্জু’-র ট্রেলর লঞ্চে হাজির হয়ে নিজের বান্ধবীদের কথা প্রকাশ্যে আনলেন রণবীর কাপুর। প্রায় ১০ জন বান্ধবীর সঙ্গে ‘ডেটিং’ করেছেন তিনি। অর্থাত, তাঁর জীবনে যে প্রেম একাধিকবার এসেছে, তা প্রায় প্রকাশ্যেই জানিয়ে দিলেন রণবীর।

প্রসঙ্গত, ‘সঞ্জু’-র ট্রেলরে দেখা গিয়েছে, সঞ্জয় দত্তের নাকি কমপক্ষে ৩৫০ জন বান্ধবী ছিলেন। সেই প্রসঙ্গেই রণবীরের জীবনে কতজন বান্ধবী ছিলেন বা রয়েছেন বলে জিজ্ঞাসা করা হয়। সেই প্রশ্নের উত্তরেই রণবীর জানিয়েছেন, তাঁর জীবনে ১০ জন বা তার চেয়ে কয়েকজন বেশি বান্ধবী এসেছেন।

এদিকে ‘ব্রহ্মাস্ত্র’-এর শুটিংয়ের সময় থেকেই আলিয়া ভাটের সঙ্গে সম্পর্কে জড়ান রণবীর কাপুর। আলিয়ার উপর ‘বয় ক্রাস’ রয়েছে বলেও সম্প্রতি মন্তব্য করেন রণবীর। যা নিয়ে ইতিমধ্যেই বি টাউনে বেশ গুঞ্জন শুরু হয়েছে। তবে রণবীরের ‘লাভ লাইফ’ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আলিয়া স্পষ্ট জানান, রণবীরের জীবনে কোন কোন বান্ধবী কখন এসেছেন, সে বিষয়ে তিনি কিছু জানেন না। কিন্তু, রণবীরের মত একজন মানুষের সঙ্গে অভিনয় করতে পেরে বা তাঁকে বন্ধু হিসেবে পেয়ে, তিনি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেন বলেও জানিয়েছেন আলিয়া।
এমটিনিউজ২৪.কম/এমএম/এসএম

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে