বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮, ০৯:৩৭:৩২

লোকেশ রাহুলের সঙ্গে বলিউড সুন্দরীকে ঘিরে জল্পনা

লোকেশ রাহুলের সঙ্গে বলিউড সুন্দরীকে ঘিরে জল্পনা

বিনোদন ডেস্ক: দুর্দান্ত কেটেছে আইপিএলের সদ্য সমাপ্ত একাদশ আসর। এবারের আসরে তৃতীয় সর্বোচ্চ রানের মালিক তিনি। আইপিএল লোকেশ রাহুলকে তারকা ব্যাটসম্যানের তকমা দিয়েছে। কিংস ইলেভেন পাঞ্জাবের এক নম্বর ব্যাটসম্যানকে এবার মুম্বাইয়ের একটি রেস্তোরাঁর বাইরে বলিউড তারকা নিধি অগরওয়ালের সঙ্গে দেখা গেল। এরপরেই দুজনের সম্পর্ক নিয়ে শুরু হয়েছে জল্পনা।

বলিউড ডিভা এবং ক্রিকেটারদের মধ্যে সম্পর্ক বেশ পুরনো। সাবেক ভারত অধিনায়ক মনসুর আলী খান পতৌদি থেকে আজহার হয়ে ক্যাপ্টেন হট বিরাট কোহলি, প্রত্যেকেই ঘর বেঁধেছেন বলিউড ডিভাদের সঙ্গে। এবার সেই তালিকায় নাম তুললেন ভারতের তরুণ মারকুটে ব্যাটসম্যান রাহুল। নিধি এবং রাহুলের মুম্বাই ডেটের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

অবশ্য রাহুলের সঙ্গে নিধির সম্পর্ক নিয়ে আলোচনা এই প্রথম নয়।  আইপিএলে ১৪ ম্যাচে ৬৫৯ রান করা ভারতের তারকা ক্রিকেটারের সঙ্গে বলিউড ডিভার সম্পর্ক নিয়ে এর আগেও শোরগোল পড়েছিল সোশ্যাল মিডিয়াতে। যদিও সেবার সব জল্পনা উড়িয়ে দিয়েছিলেন কিংস ইলেভেন ওপেনার। যদিও এবার এখনও এই ছবি নিয়ে মুখ খুলেননি তিনি। 
এমটিনউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে