শুক্রবার, ০১ জুন, ২০১৮, ০৫:৫৫:১২

মঞ্চে জ্যাকলিনকে টেনে আনলেন সালমান! তারপর...

মঞ্চে জ্যাকলিনকে টেনে আনলেন সালমান! তারপর...

বিনোদন ডেস্ক: ধামাকা 'রেসথ্রি'। ঈদে মুক্তি পেতে চলেছে ভাইজান সালমানের এই ছবি। তার আগে ছবির গোটা টিম ব্যস্ত 'রেস থ্রি'-র প্রচারে। রিয়ালিটি শো 'ডান্স দিওয়ানে' -তে হাজির হয়েছিল ছবির কাস্ট। বিচারকের আসনে উপস্থিত ছিলেন সলমন, জ্যাকলিন, অনিল কাপুররা। সেখানে এক ৭ বছরের ছোট্ট ছেলের সঙ্গে মঞ্চে আলিঙ্গন করতে জ্যাকলিনকে বাধ্য করেন সলমন! মজার এই দৃশ্যের ভিডিও এখন ভাইরাল।

ভিডিওটিতে দেখা যায়, ছোট্ট ৭ বছরের এক প্রতিযোগীকে সালমান বলছেন যে , ওই প্রতিযোগীর সঙ্গে আলিঙ্গন করতে চান জ্যাকলিন! সালমানের এই মজার কথায় পাল্টা মশকরা করে ছোট্ট প্রতিযোগীও। সে সাফ জানিয়ে দেয় আলিঙ্গনে সে রাজি নয়! আর এই উত্তর শুনে জ্যাকলিনকে মঞ্চে নিয়ে এসে সালমানের সঙ্গে আলিঙ্গন করতে বাধ্য করেন তিনি। ছোট্ট ছেলেটির সঙ্গে সেই সময়ে মজাও করতে থাকেন সালমান। এদিকে, বিচারকের আসনে তখন হেসে গড়িয়ে পড়ছেন অনিল, মাধুরী দীক্ষিতরা।

ভিডিওটি ইন্টারনেটে আসার পর থেকেই তা ভাইরাল হয়ে যায়। এদিকে, জ্যাকলিন নিজেই পোস্ট করেন এই মিষ্টি ভিডিওটি। আর ভাইরাল হয়ে ওঠে ভিডিওয় অনেকে এই ঘটনা নিয়ে যেমন মজাদার কমেন্ট করেন, তেমন অনেকেই ঘটনারসঙ্গে পাপন-কাণ্ডের মিল খুঁজে পান। অনেকেই সমালোচনা করেন সলমনের। তবে ভালো-মন্দো আবেগের মিশেলে এই ভিডিওটি আপাতত ভাইরাল।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে