মঙ্গলবার, ০৫ জুন, ২০১৮, ০৫:২০:৪১

‘জায়েদ একটা ছাগল’, লাইভে গালি দিলেন আব্দুল আজিজ

‘জায়েদ একটা ছাগল’, লাইভে গালি দিলেন আব্দুল আজিজ

বিনোদন ডেস্ক: জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি ‘পোড়ামন ২’। ছবিটি আসছে ঈদেই মুক্তি পাচ্ছে। আর তাই ছবিটির জন্য প্রচারণা চালাচ্ছেন প্রযোজনা প্রতিষ্ঠান। গতকাল রাতে এই প্রচারণার জন্য সামিল হয়েছিলেন জাগো এফএম ৯৪.৪ এর রাত আড্ডায়। এতে যোগ দিয়েছিলেন ছবির নায়িকা পূজা চেরি এবং প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।

ছবির বিষয় নিয়ে কথা বলতে থাকলেও একসময় কথা বলেন এফডিসি এবং চলচ্চিত্র পরিবার নিয়ে। আব্দুল আজিজের কাছে রেডিও জোকার তানভীর তারেকের প্রশ্ন ছিলো শিল্পী সমিতির সাধারন সম্পাদক আমাদের এখানেই তথ্যমন্ত্রী সহ আপনার সম্পর্কে বিভিন্ন কথা বলেছেন আপনি সবচেয়ে বড় প্রতিবন্ধক বাংলাদেশের চলচ্চিত্র শিল্প উন্নয়নের জন্য, সবচেয়ে বড় বাঁধা কীভাবে হন এই সম্পর্কে কিছু বলেন। 

এর উত্তরে আব্দুল আজিজ বলেন জায়েদ একটা বেকুপ এবং ছাগল বলে এই কথা বলতে পারছে। কারণ সে একজন সাধারন সম্পাদক হয়ে একজন নর্মাল প্রোডিউসারকে প্রতিবন্ধকতা মনে করে তাইলে তার ঐ চেয়ারটাই থাকায় উচিৎ নয়। থাকার কোন যোগ্যতাই নাই। সে কেনো আমার মত নর্মাল প্রোডিউসারকে ফেস করতে পারে না?

তিনি আরও বলেন ঐ জায়েদ খান অনেক দিন আমার অফিসে এসে বসেছিল একটা ছবি করার জন্য। সে আমাকে বলতো আমি আপনার ভার্সিটির ছোট ভাই, চলচ্চিত্রে যারা আছে তাদের সাথে কথা বলার উপযুক্ত না , তাদের সাথে বসতে পারি না আপনি আমারে একটা কাজ দেন। 

কিন্তু সে দেখতে ভালো কিন্তু আমার মনে হয় নি তাই আমি কখনও তাকে নেই নি। এইটাই তার একটা আক্ষেপ থাকতে পারে।

আর আমি যদি খারাপ করি তাইলে আপনার ভালো করেন। আমি তো একা মানুষ আপনারা তো বাকি হাজার মানুষ আছেন আপনারা ভালো করেন। কি ভালো করছেন সমিতিতে এসে? আমি গ্যারান্টি দিয়ে বলতেছি এদের কোন কাজ নাই। এরা কোন কাজ দিতে পারছে না শিল্পীদের। 

যা কাজ দিচ্ছে এক জাজ মাল্টিমিডিয়া দিচ্ছে আরেক শাকিব খান এর ছবি দিচ্ছে। মোস্ট অফ দ্যা কাজ আছে জাজের ছবিতে আর কিছুটা কাজ আছে শাকিব খানের ছবিতে। আর তাদের কথা জাজকে সরাও এবং শাকিব খানকে সরাও।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে