বুধবার, ০৬ জুন, ২০১৮, ১২:১১:১৩

শাকিব খানকে সালাম করলেন বুবলী

শাকিব খানকে সালাম করলেন বুবলী

বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের এ সময়ের সবচেয়ে আলোচিত এবং জনপ্রিয় জুটি শাকিব খান ও বুবলী। বিগত কয়েক বছরে একসঙ্গে জুটি হওয়ার পাশাপাশি বিভিন্ন টিভি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তারা। এবার একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে হাজির হয়েছেন দু’জন। মজার ব্যাপার হচ্ছে, অনুষ্ঠানের কোন উপস্থাপক নেই। আর অনুষ্ঠানটির নাম দেয়া হয়েছে ‘আনন্দময় দিনে শাকিব খানের সাথে’।

জানা যায়, ‘ক্যাপ্টেন খান’ সিনেমার শুটিংয়ের সময় কক্সবাজারের সমুদ্র ধারে একটি একটি হোটেলে সেট তৈরি করে অনুষ্ঠানটি নির্মাণ হয়েছে। বাংলাভিশনের নিজস্ব চ্যানেলে আপলোড করা ট্রেলারে দেখা যায়, বুবলী ‘রমজানের ওই রোজার শেষে’ গাইতে গাইতে শাকিবকে ঈদের সালাম করেন। যাতে কিং খান পুরোপুরি হতবাক। তারপুর শুরু হয় হরেক রকমের খোশ গল্প।

অনুষ্ঠানটি নিয়ে বুবলী বলেন, ‘এটি তথাকথিত সেলিব্রেটি শো-য়ের মত না। আমরা আড্ডাচ্ছলে নানা ধরনের গল্প করেছি। আমি তাকে অনেক ব্যক্তিগত প্রশ্ন করেছি। সেও আমাকে অনেক ব্যক্তিগত প্রশ্ন করেছেন। সিনেমার শুটিংয়েও দেখা যায় এমনটা আলাপ হয় না। যে যার শুটিং নিয়ে এত ব্যস্ত থাকি। বেশ ভালোই লাগলো সুপারস্টারের সঙ্গে আড্ডা দিতে পেরে’।

উল্লেখ্য, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহীদ সম্পদ। ঈদুল ফিতরের বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের দিন বিকেল ৫টা ১৫ মিনিটে বাংলাভিশনে অনুষ্ঠানটি প্রচারিত হবে।
এমটিনিউজ২৪.কম/সাবা/আরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে