বুধবার, ০৬ জুন, ২০১৮, ০৭:০৮:০২

বাবা হবেন রাজ, জেনে এ কী বললেন রাজের প্রথম স্ত্রী!

বাবা হবেন রাজ, জেনে এ কী বললেন রাজের প্রথম স্ত্রী!

বিনোদন ডেস্ক: রাজ-শুভশ্রীর বিয়ে নিয়ে এখনো মেতে আছে সবাই। শুক্রবার সাত পাকে বাঁধা পড়েন এই যুগল। পুরো টালিউড মেতে ছিল তাদের বিয়ে নিয়ে। কিন্তু এরই মধ্যে মুখ খুলেছেন রাজের প্রথম স্ত্রী শতাব্দী মিত্র।

বিচ্ছেদের পর সাত বছর কেটে গেছে। এত বছর পরও শতাব্দী রাজকে মনে রেখেছেন। শতাব্দী তার এক বন্ধুকে বলেছেন, ‘অতীতের যাবতীয় তিক্ততার পরও শুভশ্রীকে নিয়ে রাজ খুশি থাকুক, এমনটাই চান তিনি।’এত বছর পর প্রথম স্ত্রীর মুখ খোলাতে শুরু হয়েছে নতুন আলোচনা। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে জিতের ‘সুলতান দ্য সেভিয়র’ ছবির ট্রেলার। 

ছবির মুক্তিও আসন্ন। এ ছবির জন্যই নায়ককে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। তিনি লিখেছিলেন, ‘কেয়া বাত ##SultanTheSaviour জমে ক্ষীর। বেস্ট উইশেস বেটা।’ মজা করেই সেই টুইটের উত্তর দিয়েছেন জিৎ।

পরিচালককে ‘রাজু বেটা’ বলে সম্বোধন করে তিনি বলেছেন, যখন বাবা হবে জানাতে। জিতের এই টুইটের পরই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। এর পরেই শুভশ্রীর মা হওয়ার খবর ছড়িয়ে পড়েছে। কিন্তু শোনা কথা সবক্ষেত্রে সত্যি নাও হতে পারে। 

আর এক্ষেত্রেও রটনা সত্যি হওয়ার সম্ভাবনা কম। কারণ এখনও মধুচন্দ্রিমার আবহেই রয়েছেন রাজ-শুভশ্রী। তবে জিতের ইঙ্গিত অদূর ভবিষ্যতে সত্যি হলে খুশিই হবেন রাজ-শুভশ্রীর অনুরাগীরা।

অন্যদিকে রাজের বাবা হওয়ার খবর ছড়িয়ে পরেছেন গোটা মিডিয়াই।এমন কি রাজের প্রথম স্ত্রী ও জানতে পেরে গেছে রাজ বাবা হচ্ছেন। শন্তান হওয়ার কথা শুনে শতাব্দী জানান আমি এতে খুব খুশি রাজ বাবা হচ্ছেন।আমি দোয়া করি রাজ শুভশ্রী সুখে থাক। এবং তাদের সন্তানকে মানুষের মতন মানুষ করুক।
এমটিনিউজ২৪.কম/সাবা/আরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে