বুধবার, ০৬ জুন, ২০১৮, ০৭:১৯:২৫

আসিফকে নিয়ে কোনালের হৃদয়স্পর্শী স্ট্যাটাস

আসিফকে নিয়ে কোনালের হৃদয়স্পর্শী স্ট্যাটাস

বিনোদন ডেস্ক : মঙ্গলবার দিবাগত রাতে গ্রেফতার হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। গীতিকার কন্ঠশিল্পী শফিক তুহিনের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।

আসিফকে গ্রেফতার করার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভরে উঠছে সহশিল্পীদের আবেগময় বার্তায়। এবার নিজের ব্যক্তিগত ফেসবুক ওয়ালে হৃদয়স্পর্শী স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সোমনুর মনির কোনাল।

কোনাল৩৩৩৩৩তিনি লিখেছেন, ‘‘শুধু মনে হচ্ছে, আজকে আমি বা আমরা কেউ এমন পরিস্থিতিতে পড়লে সবার আগে আসিফ ভাই এগিয়ে আসতেন, আর বলতেন, ‘ঘাবড়াবানা একদম আমি আছি, দেখছি কি করণীয়। ইনশাআল্লাহ্ সব ঠিক হয়ে যাবে!’ এমন কথা তিনি অনেক বিপদগ্রস্থ মানুষকে বলেছেন, এবং তিনি তাঁর সাধ্যমতো করেছেন!’’

‘ঠিক বেঠিক জানি না। আমি বিচারক নই! কিন্তু ভাই ভাই এর মাংস খাওয়া-খাওই মোটেও ভালো লাগছেনা! সংগীত পরিবারটা কেমন যেন হয়ে যাচ্ছে!  গায়ক আসিফ না, মানুষ আসিফ এর কথা বলছি, যিনি আমার চোখে দেখা অন্যতম হেলপফুল পারসন, একজন লিডার, একজন পরোপকারী।’

‘আমি মানি, একজন শিল্পীর যেমন শালীন, নম্র, শুভাশি হলে শোভা পায়, তেমনি ক্ষমাশীল হওয়াটাও শিল্পীর অন্যতম চরিত্র ভুল তো মানুষেরই হয়। আমরা কেউই ভুলের উর্ধে নই! আসিফ ভাই আপনি ফিরে আসুন, এসে সব ঠিক করে দিন।
ভালোবাসা থাকুক অবিরাম।’
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে