বুধবার, ০৬ জুন, ২০১৮, ০৯:৪৫:০১

ফের একসঙ্গে শাকিব-অপু!

ফের একসঙ্গে শাকিব-অপু!

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি গুলোর নাম উঠলেই চলে আসে শাকিব-অপু জুটির নাম। জনপ্রিয় এই জুটি দর্শকদের দিয়েছেন বহু সুপারহিট ছবি। কিন্তু হঠাৎ করে তাদের নিজেদের সম্পর্কের টানাপোড়নের কারণে আর একসঙ্গে দেখা কোন ছবিতে দেখা যায় না তাদের। সর্বশেষ গেল ঈদে ‘রাজনীতি’ ছবিতে একসঙ্গে তাদের দেখা গিয়েছে। এই জুটির দর্শকদের জন্য আনন্দের খবর হলো ফের ঈদে ‘পাংকু জামাই’ নিয়ে একসঙ্গে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছে এই জুটি।

সোমবার (৪ জুন) ছবিটি সেন্সরের ছাড়পত্র পেয়েছে। হয়েছে প্রশংসিত। ‘পাংকু জামাই’ ছবিটির শুটিং শুরু হয়েছিল ২০১৬ সালের জানুয়ারিতে। ওই সময় টানা শুটিংয়ে ছবির বেশিরভাগ কাজও সম্পূর্ণ হয়েছিল। 

এরপর হঠাৎ অপু বিশ্বাস পর্দার অন্তরালে চলে যাওয়ায় থেমে ছিল ছবির কাজ, শাকিবও ব্যস্ত ছিলেন অন্য ছবির শুটিংয়ে। প্রায় আট মাস নিরুদ্দেশ থাকার পর আড়াল ভেঙে গেল বছর ফিরে আসলে গত ৭ অক্টোবর ফের এই ছবির শুটিং করেন অপু। এফডিসি ও পূবাইলে তিনদিন শুটিং করে অপু তার অংশের কাজ শেষ করেন।

ছবিটি মুক্তি নিয়ে ছবির প্রজোযক মোজ্জামেল সরকার জানান, ‘শাকিব-অপু জুটি দীর্ঘ পর্দায় অনুপস্থিত। সেজন্য দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে ‘পাঙ্কু জামাই’ ঈদের সময় মুক্তি দেওয়ার চিন্তা করা হয়েছে। কারণ সিনেমাটি মুক্তির এটিই ভালো সময় মনে করেছি।’

রোমান্টিক কমেডি গল্পের এই ছবিতে শাকিব খান ও অপু বিশ্বাস ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পুষ্পিতা পপি, এটিএম শামসুজ্জামান প্রমুখ।
এমটিনিউজ২৪.কম/সাবা/আরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে