বৃহস্পতিবার, ০৭ জুন, ২০১৮, ০৩:৫৮:৩২

আনুশকার পর এবার বিয়ে পিড়িঁতে আলিয়া!

আনুশকার পর এবার বিয়ে পিড়িঁতে আলিয়া!

বিনোদন ডেস্ক: বলিউডের হার্টথ্রব নায়িকা আলিয়া ভাট। তার স্বল্প ক্যারিয়ারে সফল সিনেমা উপহার দিয়ে মুগ্ধ করেছেন কোটি ভক্তকে। ২৫ বছর বয়সেই আলিয়া বলিউড তারকা হওয়ার সাথে সাথেই বলিউডের অনেক নায়কের সাথে প্রেমে লিপ্ত হয়েছেন।

বারুণের সাথে প্রেমের ইতি টেনে রণবীর কাপুরের সাথে প্রেম বেশ জমিয়ে প্রেম করছে আলিয়া। নতুন প্রেম নিয়ে মুখ না খুললেও অনেক সাক্ষাৎকারেই আকার-ইঙ্গিতে জানিয়েছেন রণবীকে ভালো লাগার কথা। কিন্তু বিষয়টি নিয়ে এবার সরাসরি মুখ খুললেন ‘রাজি’ সিনেমার নায়িকা।

টাইমস অব ইন্ডিয়া বলছে, বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে আলিয়ার ‘রাজী’ সিনেমা। এখন ব্রহ্মাস্ত্র’ নিয়ে ব্যস্ত সময় কাটছে তার। এতে আলিয়ার নায়ক রণবীর কাপুর।

সম্প্রতি এক অনুষ্ঠানে বিয়ে ও প্রেম নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় আলিয়াকে। সেখানে সবাইকে বিস্মিত করে আলিয়া বলেন, যে কোনো সময় বিয়ের পিঁড়িতে বসে সবাইকে তাক লাগিয়ে দিতে পারি।

তবে এখনই এসব নিয়ে ভাবছেন না এই অভিনেত্রী। আলিয়া জানান, আমি এখনো নিজেকে এলোমেলো মনে করি। বিয়ের সিদ্ধান্তটাও তেমনই এলোমেলোভাবেই নিয়ে ফেলব।

২৫ বছর বয়সী এই অভিনেত্রী আরো জানান, অনেকেই ভাবেন ৩০ বছর বয়সের আগেই আমার গাঁটছড়া বাঁধা উচিত। অবশ্য এর আগেও বিয়ের কাজ সেরে ফেলতে পারি। আলিয়ার এমন মন্তব্যের পরই বলিউড গুঞ্জনের পালে বইছে নতুন হাওয়া।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে