শুক্রবার, ০৮ জুন, ২০১৮, ০২:৫৬:১০

যে কারণে রণবীরকে বিয়ে করতে ভয় পাচ্ছেন দীপিকা!

যে কারণে রণবীরকে বিয়ে করতে ভয় পাচ্ছেন দীপিকা!

বিনোদন ডেস্ক: হাতে আর চারটে মাস। আগামী নভেম্বরে ‘সম্ভবত’ বিয়ে দীপিকা পাড়ুকোন-রণবীর সিংয়ের। বিয়ের প্রস্ততিও চলছে জোর কদমে। তা হলে ‘সম্ভবত’ শব্দের ব্যবহার কেন? কারণ, এরই মাঝে উড়ে এসেছে অন্য খবর। দীপিকা নাকি নিজের বিয়ের ডেট পিছিয়ে দিতে চাইছেন এবং পুরোটাই নাকি তার প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের জন্য!
তাহলে কি আবার রণবীর কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন দীপিকা? যদিও রণবীর আলিয়ার সঙ্গে ডেট করছেন তবে?

দীপিকার এক ঘনিষ্ঠ সূত্র জানায়, রণবীর সিং দীপিকাকে নিয়ে খুব সিরিয়াস, কমিটেডও। কিন্তু দীপিকার এখনও ‘ভয়’ কাজ করছে। নেপথ্যে রণবীর কাপুরের সঙ্গে ভাঙা প্রেম। একবার নিজেকে অনেক কষ্টে সামলেছেন। কিন্তু বারবার সামলানো কি সম্ভব?

দীপিকার এই ভয় খুব অস্বাভাবিক নয়। নায়িকা রণবীর কাপুরকে নিয়ে এতটাই সিরিয়াস ছিলেন যে, প্রয়োজনে অভিনয় ছাড়তে পিছপা হননি। ‘মিসেস রণবীর কাপুর’ হয়ে বাকি জীবন কাটাতে আপত্তি ছিল না তার। বিয়ে করে, সন্তান নিয়ে সুখী হতে চেয়েছিলেন। কিন্তু ব্রেকআপের পর রণবীর মুভ অন করলেও দীপিকা পারেননি। ডিপ্রেশনে চলে যান নায়িকা। একের পর এক ফ্লপ হতে থাকে তার ছবি।

২০১৩ সালে সঞ্জয় লীলা বনশালির ‘গোলিও কি রাসলীলা: রামলীলা’ ছবিতে নায়িকার জীবনে আসেন রণবীর সিং। তারপরই দীপিকার ব্যক্তিগত জীবন পাল্টে যায় নিমেষে। রণবীরকে পেয়ে প্রেমে আস্থা আসে অভিনেত্রীর। প্রতিপদে রণবীরের সমর্থন, পাশে থাকা, দীপিকাকে আরও শক্ত করে তুলেছে। তাই আজ বিয়ের সিদ্ধান্তে এসে পৌঁছেছেন দু’জনে। কিন্তু সেটাও নাকি একতরফা। দীপিকা এখনও দোটানায় ভুগছেন। আর তাই জন্যই নাকি বিয়ে পিছিয়ে দিচ্ছেন!

ভারতীয় গণমাধ্যম জানায়, সম্প্রতি মারা গেছেন রণবীরের ঠাকুমা। তাই বিয়ে পিছিয়ে দিয়েছেন দীপস। অনেকে এটাও বলছে, বিয়ের তোড়জোড়েরশুরুতেই এই বাধা ভালো মনে নিচ্ছেন না নায়িকা। তাতেই নাকি তার মনের দ্বন্দ্ব বা ‘ভয়’ আরও বেড়েছে।
এমটিনিউজ২৪.কম/সাবা/আরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে