শুক্রবার, ০৮ জুন, ২০১৮, ১১:৩৯:২১

চরম দুঃসংবাদ দিলেন কোয়েল মল্লিক!

চরম দুঃসংবাদ দিলেন কোয়েল মল্লিক!

বিনোদন ডেস্ক: চরম দুঃসংবাদ দিলেন কোয়েল মল্লিক! কলকাতার বাংলা সিনেমার এই মুহূর্তের হার্টথ্রব নায়িকা কোয়েল মল্লিক অভিনয় ছেড়ে দেবেন। অবশ্য এখনই নয়। এক বছর পর তিনি আর ছবি করবেন কিনা তা ভেবে দেখবেন। কারণ, এই এক বছরের মধ্যেই তিনি বিয়ে করবেন। কোয়েল এমনটাই জানিয়েছেন কলকাতার একটি সংবাদপত্রের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে। এই খবর জানাজানি হওয়ার পর স্বাভাবিক ভাবেই কৌতূহলী হয়ে উঠেছেন সবাই, কোয়েলের হবু বরটি কে তা জানার জন্য। কিন্তু তিনি নাম ভাঙেননি। কোয়েল

জানিয়েছেন, আমার ব্যক্তিগত ব্যাপারকে হাট করে দেখার কোন কারণ দেখতে পাই না। দশ বছর আগে অভিনেতা রঞ্জিৎ মল্লিকের মেয়ে হিসেবেই তাকে সবাই চিনত। কিন্তু গত দশ বছরে একের পর এক সফল ছবি করার পর এখন কোয়েল নিজেই ইন্ডাস্ট্রিতে একটি নাম। তাকে নিয়ে ছবি করার আগ্রহ বাংলাদেশেও যথেষ্ট। অনেক বাংলাদেশী পরিচালক তার কাছে গত ছয় মাসে ছবি করার অফার নিয়ে গেছেন।

অথচ জনপ্রিয়তার শীর্ষে থাকা কোয়েল জানিয়েছেন, তিনি এক বছরের মধ্যেই বিয়ে করবেন। আর বিয়ের পর দায়িত্ব বেড়ে যাবে। তাই তিনি ছবি করার সময় পাবেন কিনা তা ঠিক জানেন না। আসলে কোয়েল যৌথ পরিবারে বড় হয়েছেন। তার কাছে পরিবারের মূল্য অনেক বেশি। আর তাই তিনি নাইট ক্লাবে যান না বা পার্টিতে খুব একটা যান না। বরং সময় বের করে সেটা পরিবারের সঙ্গেই কাটিয়ে দেন। তাই কোয়েল জানিয়েছেন, তার কাছে বরাবরের চাহিদা সফল মানুষের জীবন, নিছক স্টারডমের সাফল্য কখনই নয়।

কোয়েল খোলাখুলিই জানিয়েছেন, বিয়ের পর পেশাটা চালাতে পারবো কিনা সে সম্পর্কে নিশ্চিত নই। কেননা, প্রায়োরিটিগুলোই তখন বদলে যাবে। বৌ হিসেবে আমার কাছে এক্সপেকটেশন থাকবে। তার পরেও সেই লাইনেই আরও দায়িত্ব আসবে। কোয়েলের সাফ কথা, আমার কাছে জীবন থেকে পাওয়া সুখ আগে, প্রফেশন পরে। নিজের লোকদেরও হাসিমুখে দেখাটা আমার কাছে নিজের হাসিমুখ দেখার চেয়ে অনেক বেশি ইমপর্টেন্ট।
এমটিনিউজ২৪.কম/সাবা/আরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে