শুক্রবার, ০৮ জুন, ২০১৮, ১০:১৮:৩৬

কন্ঠশিল্পী আসিফের মুক্তির দাবিতে মানববন্ধন

কন্ঠশিল্পী আসিফের মুক্তির দাবিতে মানববন্ধন

বিনোদন ডেস্ক: রাজধানীতে দেশের সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত তারকা আসিফ আকবরের মুক্তি দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে কয়েকশ আসিফভক্ত আজ শুক্রবার দুপুরে এ কর্মসূচি পালন করেন। মানববন্ধনকারিরা অবিলম্বে প্রিয়শিল্পী আসিফ আকবরের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

আসিফ আকবর বাংলাগানের একজন উজ্জ্বল নক্ষত্র হিসেবে উল্লেখ করে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে আসিফ ভক্তরা বলেন, আমাদের সবার প্রিয় শিল্পী আসিফ আকবর বাংলাগানের একজন উজ্জ্বল নক্ষত্র। তিনি বাংলাদেশের গানের জগতে বড় সম্পদ। মিথ্যা মামলায় আসিফ আকবরকে গ্রেপ্তার করে একটি মহল তাদের হীন স্বার্থ উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

এছাড়া ঢাকার পাশাপাশি, ঢাকার বাইরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে গায়ক আসিফ আকবরের মুক্তির দাবিতে।

উল্লেখ্য, বাংলাদেশর শিল্পী সুরকার, গীতিকার ও গায়ক শফিক তুহিনের দায়ের করা একটি মামলায় বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন আসিফ আকবর। আসিফকে গ্রেপ্তারের পর শিল্পী সমাজের ভেতর থেকে মিশ্র প্রতিক্রিয়া এসেছে। তারা অনেকে এ গ্রেপ্তারের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। পাশাপাশি আসিফের মুক্তি দাবিতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে অনেকেই প্রতিবাদ করেছেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে