শুক্রবার, ০৮ জুন, ২০১৮, ১০:৫৪:৪০

রাজের সঙ্গেও ছবি, ঘাম ঝরাচ্ছেন শুভশ্রী!

রাজের সঙ্গেও ছবি, ঘাম ঝরাচ্ছেন শুভশ্রী!

বিনোদন ডেস্ক: বিয়ের পর আবার শরীরচর্চার মধ্যে দিয়ে কাজে ফিরছেন শুভশ্রী। ‘চালবাজ’ ছবির মুক্তির পরেই বিয়ের পিড়িতে বসেন নায়িকা শুভশ্রী গঙ্গুলী। বিয়ের জন্য বেশ কিছুদিন ছুটি কাটিয়ে আবার শরীরচর্চা করতে গেলেন জিমে। বিয়ের জন্য বেশ কিছুদিন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে শুভশ্রী আবার কাজে ফিরছেন।

অন্য দিকে কর্তা রাজ ও তাঁর নতুন ছবির শ্যুটিং এ বেড়িয়ে পড়েছেন। আর কলকাতায় শুভশ্রী জিম করে নিজের বাড়তি মেদ ঝড়িয়ে ফেলতে তৎপর হয়ে উঠেছেন। হাতে রেয়েছে ‘রসগোল্লা’। মুক্তি পাবে ডিসেম্বরে। ধূমকেতু কবে মুক্তি পাবে কেউ বলতে পারছে না। তবে, শোনা যাচ্ছে স্বামী রাজের সঙ্গেও ছবি করতে পারেন তিনি। খুব শীঘ্রই জিৎ-এর সঙ্গে শুরু হবে ‘শত্রু -২’ এর শ্যুটিং।
এমটিনিউজ২৪.কম/সাবা/আরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে