শনিবার, ০৯ জুন, ২০১৮, ১২:৫৪:৪৩

৪৩ বছর বয়সে বিয়ের প্রস্তাব! জবাবে যা বললেন রাভিনা

৪৩ বছর বয়সে বিয়ের প্রস্তাব! জবাবে যা বললেন রাভিনা

বিনোদন ডেস্ক: নব্বই দশকে বলিউডের পর্দায় রূপের আগুন ঝরিয়েছিলেন তিনি। তার গ্ল্যামার আর অভিনয়ে মেতেছিলো গোটা ভারত। রোম্যান্টিক হোক কিংবা আইটেম নাম্বার, সব রূপেই ধরা দিয়েছিলেন আবেদনময়ী এই অভিনেত্রী। বলছি অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের কথা।

দীর্ঘ দিন ধরেই রাভিনা ট্যান্ডন পর্দায় নেই। সোশ্যাল মিডিয়াতেও খুব একটা নিয়মিত নন। তবে ভক্তদের হৃদয়ে যে সেই আগের রাভিনাই রয়ে গেছেন, সেটারই প্রমাণ মিললো আবার।

এক ভক্ত রাভিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। টুইট করে সেই ভক্ত বলেন, ‘আমাকে বিয়ে করবেন?’

৪৩ বছর বয়সে এসেও বিয়ের প্রস্তাব পাওয়া অভিনেত্রী রাভিনা জবাব দিয়েছেন সেই ভক্তের। বলেছেন, দুঃখিত বন্ধু, এ কথা আমাকে জিজ্ঞেস করতে আপনি ১৩ বছর দেরি করে ফেলেছেন।

উল্লেখ্য, রাভিনা ট্যান্ডন ২০০৫ সালে ব্যবসায়ী অনিল থাডবাণীকে বিয়ে করেন।
এমটিনিউজ২৪.কম/সাবা/আরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে