শনিবার, ০৯ জুন, ২০১৮, ০২:৩৮:৫৭

ভাই আরবাজের আইপিএল বিতর্কের মধ্যেই ধোনিকে নিয়ে মুখ খুললেন সালমান

ভাই আরবাজের আইপিএল বিতর্কের মধ্যেই ধোনিকে নিয়ে মুখ খুললেন সালমান

বিনোদন ডেস্ক: ধোনির সঙ্গে সলমনের বন্ধুত্বের কথা কারোর অজানা নয়। প্রায়ই ধোনির প্রশংসায় পঞ্চমুখ হতে শোনা যায় ভাইজানকে। যেভাবে ধোনি ভারতীয় ক্রিকেটের গতিপথটাই বদলে দিয়েছেন, তা নিয়েই হরবখত মাহির প্রশংসায় মেতে থাকেন সালমান।

পারিবারিক বন্ধুত্বের তাগিদেই সলমন-ধোনিকে পার্টিতে দেখা যায় একসঙ্গে। গত বছর সালমানের জন্মদিনের পার্টিতেও হাজির ছিলেন ধোনি। এতটাই গাঢ় সালমান-ধোনির দোস্তি! সূত্রের খবর, হরিহর আত্মা বললেও অত্যুক্তি হয় না। কারণ, সালমানের জন্মদিনেই ছিল কোহলির রিসেপশনের পার্টি। সতীর্থ ক্রিকেটারের রিসেপশনে হাজিরা দিয়েই মাহি হাজির হয়ে গিয়েছিলেন সালমানের পার্টিতে।

এর আগে, সালমানের সুলতান যখন মুক্তি পায়, তখন স্পেশাল স্ক্রিনিংয়ে বন্ধু ধোনিকে আমন্ত্রণ জানিয়েছিলেন বলিউডের প্রভাবশালী খান। যাইহোক, ফের একবার শিরোনামে সালমান-ধোনির বন্ধুত্ব! বর্তমানে জনপ্রিয় টিভি শো ‘দস কা দম’-এর শুটিং করছেন সালমান। সেই অনুষ্ঠানেই ভারতের সেরা অধিনায়কের প্রসঙ্গ ওঠে। সালমান প্রশ্ন করেন, ‘‘কপিল দেব, সৌরভ গঙ্গোপাধ্যায়, বিরাট কোহলি এবং এম এস ধোনির মধ্যে কে সেরা, ভারতীয় সমর্থকরা কী মনে করেন?’’

পরে নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি দিতে গিয়ে বলেন, ‘‘আমার বাবা বিশ্বাস করেন ভারতের সর্বকালের সেরা অধিনায়ক ধোনি। ধীর, শান্ত! জেতার পরেও উদ্দাম সেলিব্রেশন নয়। মাঠের মধ্যে সম্মান ধরে রাখতে জানেন ধোনি। ক্রিকেট একসময় ভদ্রলোকের খেলা ছিল। ধোনি সেই ঐতিহ্যটাকেই ধরে রেখেছে।’’
এমটিনিউজ২৪.কম/সাবা/আরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে