শনিবার, ০৯ জুন, ২০১৮, ০৬:১৭:৫৪

অবশেষে সালমানকে খুনের পরিকল্পনাকারী গ্রেপ্তার

অবশেষে সালমানকে খুনের পরিকল্পনাকারী গ্রেপ্তার

বিনোদন ডেস্ক: অবশেষে সালমানকে খুনের পরিকল্পনাকারী গ্রেপ্তার। বেশ কিছুদিন আগে সালমান খানকে হত্যার হুমকি দিয়েছিলেন ভারতীয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণু। হুমকি দেওয়ার পর সালমানকে হত্যার মূল পরিকল্পনা করেছিলেন তাঁরই দলের সদস্য সম্পত নেহেরা। পরিকল্পনা অনুযায়ী সালমানকে হত্যা করতে শুটিং স্পটেও গিয়েছিলেন সম্পত নেহেরা। এমন ঘটনায় খবরের শিরোনাম হয় গ্যাংস্টার বিষ্ণু। তবে সেদিন যে স্বয়ং সম্পত নেহেরাই অস্ত্র হাতে শুটিং স্পটে হাজির হয়েছিলেন, তা এতোদিন গোপনই থেকে যায়।

সম্প্রতি ভারতের হরিয়ানা অঞ্চল থেকে সম্পতকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদে সালমানকে হত্যার আসল তথ্য বেরিয়ে আসে।

সম্পত নেহেরা ছিলেন পেশাদার দৌড়বিদ। জাতীয় পর্যায়ে তাঁর বেশ কয়েকটি পদকও রয়েছে। একসময় বিভিন্ন অপরাধ চক্রের সঙ্গে জড়িয়ে যান সম্পত। পেশাদার খুনি হিসেবে তাঁর কদর রয়েছে। তিনি কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণুর বিশ্বস্ত সহযোগী। তাঁর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে বলে জানায় ভারতীয় পুলিশ।

গ্যাংস্টার লরেন্স বিষ্ণু বর্তমানে কারাগারে থাকায় অপরাধের দায়িত্বভার সম্পতের উপর। রাজস্থান, দিল্লি, হরিয়ানা, পঞ্জাব ও চণ্ডীগড়ের মূর্তিমান আতংক এই সম্পত।

ধূর্ত সম্পত নেহেরাকে খুঁজতে দীর্ঘদিন ধরে কাজ করছিল ভারতের গোয়েন্দা বিভাগ। সম্প্রতি চণ্ডীগড়ের এক ব্যবসায়ির কাছ থেকে ৩ কোটি রুপি চাদা দাবীর সূত্র ধরে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারে পুলিশকে সাহায্য করেছিল সম্পতের এক বান্ধবী।

উল্লেখ্য, কৃষ্ণসার হরিণ হত্যার ঘটনায় চলতি বছরের এপ্রিলে সালমানকে খুনের হুমকি দিয়েছিলেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণু। কারণ কৃষ্ণসার হরিণ বিষ্ণু সম্প্রদায়ের কাছে শ্রদ্ধাতুল্য।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে