রবিবার, ১০ জুন, ২০১৮, ১১:৫০:৩২

দুই বছরও টিকলো না নাদিয়া মিমের বিয়ে

দুই বছরও টিকলো না নাদিয়া মিমের বিয়ে

বিনোদন ডেস্ক: স্বামী সাফায়াত আলী চয়নের সঙ্গে প্রায় দুই বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন সাবেক লাক্স-চ্যানেল আই সুপারস্টার নাদিয়া মিম। বিচ্ছেদের কারণ হিসেবে তিনি 'বয়সের অমিল ও মতপার্থক্যকে' দায়ী করেছেন। 

২০১৬ সালের ২৮ এপ্রিল দুই পরিবারের সম্মতিতে নাদিয়া ও  সাফায়াতের বিয়ে হয়। এর আগে ছয় মাসের প্রেমের সম্পর্কে ছিলেন তারা। দেশের শীর্ষস্থানীয় একটি অনলাইন পোর্টালকে নাদিয়া মিম জানান, গত মে মাসে তাদের ডিভোর্সের সব অনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

নাটকের অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাও করেন নাদিয়া। বর্তমানে কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান তিনি। জানিয়েছেন, 'অভিনয় ছাড়া আপাতত আর কিছু ভাবতে চাইছি না।'
এমটিনিউজ২৪.কম/সাবা/আরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে