রবিবার, ১০ জুন, ২০১৮, ১২:২১:৪২

অপরাধী গানটা গেয়ে এবার টুম্পাকেও হারিয়ে দিলো ৩ বছরের ছোট্ট ইয়াশফা!

অপরাধী গানটা গেয়ে এবার টুম্পাকেও হারিয়ে দিলো ৩ বছরের ছোট্ট ইয়াশফা!

বিনোদন ডেস্ক: হালের জনপ্রিয় ‘অপরাধী’ গানটিকে প্যারোডি করে আলোচিত হয়েছেন ইউটিউবার টুম্পা খান সুমী। গানটির মূল তরুণ শিল্পী আরমান আলিফও টুম্পার গানের প্রশংসা করেছেন।

টুম্পা বলেন, ‘গানটি শোনার পর আমার খুব ভালো লেগে যায়। যেহেতু আমি মেয়ে, তাই গানের লিরিকে একটু পরির্বতন এনে ‘পোলা ও পোলা রে তুই অপরাধী রে’ এভাবে গানটি গেয়েছি। আমার নতুন কেনা ইন্সট্রুমেন্ট ইউকুলেলে বাজিয়ে গানটি আমি গাই এবং ভিডিও করি।

ভিডিওটি প্রথমে আমি আমার ইউটিউব চ্যানেল, পরে আমার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করি। গানটা এত মানুষ পছন্দ করবে, এটা আমি ভাবিনি। এটা আমার কল্পনারও বাইরে ছিল। সত্যি বলতে, ‘অপরাধী’ গানটি না গাইলে ভাইরাল শব্দটির সঙ্গে আমার পরিচয় হতো না। ভাইরাল বিষয়টি আমি বুঝতাম না। শখের বশে ‘অপরাধী’ গানটি গেয়েছি। এখন দেখছি এটা ছড়িয়ে গেছে সর্বত্র।’

এদিকে, অপরাধী গানটা গেয়ে এবার টুম্পাকেও হারিয়ে দিল ৩ বছরের ছোট্ট ইয়াশফা! ইয়াশফার মা নার্গিস রুপা সামাজিক মাধ্যম ফেসবুকে লিখেছেন, “আমার ছোট পাখি ইয়াশফা, ওর বয়স সাড়ে তিন + ঠিক ক করে কথা বলতে না শিখলে ও গানের প্রতি তার অনেক আগ্রহ!কিছু দিন ধরে অপরাধী গানটা হিট হওয়াতে কয়েকবার শুনলাম , ভালোই লেগেছিল।

মজার ব্যাপার হলো আমি শোনার সময় আমার পাকনা বুড়িটা শুনে শুনে কয়েক লাইন মুখস্থ করে গানটা গাওয়া শুরু করলো।চিন্তা করলাম শেয়ার করি সবার সাথে ।সবাই আমার মেয়ে “ইয়াশফা” র জন্য দোয়া করবেন ।”
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে