বিনোদন ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মামলায় জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের জামিন আবেদন প্রত্যাহার করেছেন তার আইনজীবী। ১০ জুন, রবিবার জামিন আবেদনের পর তা প্রত্যাহার করা হয়।
আসিফের আইনজীবী নুসরাত জাহান সংবাদমাধ্যমকে বলেন, ‘আজ আমরা জামিন শুনানি করব না। তাই আবেদন প্রত্যাহার করা হয়েছে। আগামীকাল (সোমবার) জামিন আবেদন করা হবে।
এর আগে তেজগাঁও থানায় সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের করা একটি মামলায় ৫ জুন, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে আসিফকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
এমটিনিউজ২৪.কম/সাবা/আরএ