সোমবার, ১১ জুন, ২০১৮, ১২:৩২:১০

জামিন পেলেন আসিফ আকবর

জামিন পেলেন আসিফ আকবর

বিনোদন ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে গীতিকার, সুরকার ও গায়ক শফিক তুহিনের করা মামলায় ১০ হাজার টাকা মুচলেকা দিয়ে জামিন পেয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর। জামিন পেলেন আসিফ আকবর।

সোমবার ঢাকা মহানগর হাকিম কেশব রায় তার জামিন আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল করার আগ পর্যন্ত এ জামিন বহাল থাকবে বলে জানা গেছে।

সকালে আদালতে তার আইনজীবী জামিনের আবেদন করেন। পরে জামিন আবেদনে শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল আসিফকে তার অফিস থেকে গ্রেফতার করে। এরপর থেকে অনেকটাই উত্তাল সংগীতাঙ্গন। বিষয়টি নিয়ে অনেকের নানা মতামত ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে