সোমবার, ১১ জুন, ২০১৮, ০৪:৫২:২৭

জামিন পেয়ে আসিফের ফেসবুকে যে বার্তা

জামিন পেয়ে আসিফের ফেসবুকে যে বার্তা

বিনোদন ডেস্ক : আইসিটি আইনে দায়ের করা মামলায় সংগীতশিল্পী আসিফ আকবর জামিন পেয়েছেন। সোমবার সকালে আসিফ আকবরের পক্ষে তাঁর আইনজীবীরা ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কেশব রায় চৌধুরীর আদালতে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন।

এদিকে আসিফের জামিনের খবর নিশ্চিত হয়ে তাঁর ভেরিফাইড ফেসবুক পেইজে একটি পোস্ট দিয়েছেন পেইজ এডমিন।

আসিফ৩৩তিনি আসিফের জন্য দোআ চেয়ে লিখেছেন, ‘আসিফ আকবর জামিন পেয়েছেন। সবাই দোআ করবেন এবং ভালো থাকবেন। ভালোবাসা অবিরাম। এ্যাডমিন প্যানেল থেকে।’

উল্লেখ্য, গত ৫ জুন দিবাগত রাত দেড়টার দিকে শিল্পী ও সুরকার শফিক তুহিনের দায়ের করা মামলায় আসিফ আকবরকে গ্রেপ্তার করে সিআইডি। তাঁর বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় আসিফ আকবর ছাড়া আরো চার-পাঁচজন অজ্ঞাত আসামি রয়েছে।
এমটিনিউজ২৪.কম/সাবা/আরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে