রেহেনা আক্তার রেখা : সুরকার ও সংগীতশিল্পী শফিক তুহিনের দায়ের করা মামলায় সোমবার জামিন পেয়েছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। এই খবর পাওয়ার পর পরই ফেসবুকে উচ্ছ্বাসে মেতেছে ভক্তরা।
জামিনের বিষয়টি নিশ্চিত করে আসিফের ফেসবুকে একটি পোস্ট দেন পেইজ এডমিন। এরপরই কমেন্ট বক্সে চোখে পড়ছে ভক্তদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস।
রুমা আক্তার নামে একভক্ত লিখেছেন, ‘শুকরিয়া, খুব খুশি হয়েছি উনি উনার পরিবারের সাথে ঈদ করতে পারবেন, আল্লাহ্ উনার মঙ্গল করুক।’ হাফিজুর রহমান রকি নামে আরেকভক্ত লিখেছেন, ‘‘আলহামদুলিল্লাহ্, নিউজটা দেখেই যেন আগুন থেকে পানিতে পড়লাম! ইয়া আল্লাহ্, তুমি ভাইয়াকে আর এমন পরীক্ষায় ফেলো না। খুব খুব কষ্টে কেটেছে দিনগুলো। ‘জ্বলে পুড়ে ছারখার, তবু মাথা নোয়াবার নয়’, এটাই আমাদের যুবরাজের অহংকার। লাভ ইউ ভাইয়া।’’
খান সুমন নামে অন্য একজন লিখেছেন, ‘এই খবরটা পেতে কতনা চোখের পানি ফেলেছি, অবশেষে ফিরলো আমাদের যুবরাজ আমাদের মাঝে, আলহামদুলিল্লা্হ্।’ জাকির হোসাইন নামে আরেকজন লিখেছেন, ‘দেখা হবে বিজয়ের, সবাই কে ধন্যবাদ আজকে আরেকটি ঈদের মতো খুশির দিন মন হচ্ছে।’
মোরহাম রাকিব নামে আরেকভক্ত লিখেছেন, ‘সত্যর জয় চিরন্তন, একটা মানুষকে কতটা ভালোবাসা যায় অাসিফ ভাই তার জলন্ত উদাহরণ, ভালোবাসা রইল।’ জামাল উদ্দিন দুলাল নামে আরেকভক্ত লিখেছেন, ‘শুকরিয়া আল্লাহ্’র কাছে আমাদের প্রিয় শিল্পি আমাদের মাঝে ফিরে এসেছে। সাথে সাথে আল্লাহ্’র কাছে বিচার রইলো আল্লাহ্ যেন শফিক তুহিন আর প্রিতমের বিচার করে।’
কমেন্টগুলো আসিফের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে নেওয়া।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস