সোমবার, ১১ জুন, ২০১৮, ০৭:০৭:০২

'আসিফ বাসায় বিশ্রামে আছেন, রোজা রেখেছেন'

'আসিফ বাসায় বিশ্রামে আছেন, রোজা রেখেছেন'

বিনোদন ডেস্ক: পাঁচদিন কারাবাসের পর জামিনে মুক্তি পেয়েছেন দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবর। ১০ হাজার টাকা মুচলেকায় চার্জ‌শিট দা‌খিল পর্যন্ত তার জা‌মিন মঞ্জুর করা হ‌য়ে‌ছে।

সোমবার ঢাকার অ‌তি‌রিক্ত মুখ্য মহানগর হা‌কিম কেশব রায় চৌধুর‌ীর অাদাল‌ত অা‌সিফ অাকব‌রের জামিন মঞ্জুর করেন। আসিফের অাইনজীবী ছিলেন ‌ফার‌ুক অাহ‌মেদ।

সকাল ১১টার দিকে আসিফের জামিন আদেশ হলেও কারাগার থেকে ছাড়া পেতে বিকেল হয়ে যায়। ৪টা নাগাদ তিনি কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন।

সেসময় কারা ফটকে ছিলেন আসিফ আকবরের স্ত্রী সালমা আসিফ মিতু।

আসিফ এখন তার ঢাকার বাসায় রয়েছেন বলে জানিয়েছেন মুক্তির পর তার সঙ্গে থাকা বিনোদন সাংবাদিক মইনুল ইসলাম রোজ।

রোজ জানান, আসিফ  বাসায় বিশ্রামে আছেন। রোজা রেখেছেন। পরবর্তীতে তিনি কোনো পদক্ষেপ নেবেন কিনা এখনও ঠিক হয়নি।

সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের দায়ের করা তেজগাঁও থানার একটি মামলায় গ্রেপ্তার হন আসিফ। মঙ্গলবার (৫ জুন) দিনগত রাত দেড়টায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম কণ্ঠশিল্পী আসিফকে তার অফিস থেকে গ্রেফতার করে।
এমটিনিউজ২৪.কম/সাবা/আরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে